'চ' জনগোষ্ঠীর স্বাতন্ত্র্য্যবোধের সাথে তোমার পাঠ্যভুক্ত কোন বিষয়ের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: 'চ' জনগোষ্ঠীর স্বাতন্ত্র্যবোধের সাথে আমার পাঠ্যভুক্ত স্বাধীনতা বিষয়ের মিল রয়েছে। স্বাধীনতা বলতে অপরের কাজে বাধা সৃষ্টি না করে নিজের ইচ্ছামতো কাজ করার অধিকারকে বোঝায়। এটি সভ্য সমাজের অপরিহার্য উপাদান। এটি ব্যতীত কোনো ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র উন্নতি লাভ করতে পারে না। তাই স্বাধীনতার জন্য মানুষ আন্দোলন-সংগ্রাম করে। স্বাধীনতা মানুষের জন্মগত ও সামাজিক অধিকার। একে শ্রম ও কষ্টের বিনিময়ে অর্জন এবং সংরক্ষণ করতে হয়। ব্যক্তি, সমাজ তথা রাষ্ট্রীয় জীবনে স্বাধীনতার গুরুত্ব অপরিসীম। উদ্দীপকে লক্ষ করা যায়, 'চ' জনগোষ্ঠী একই ভূখণ্ড, ভাষা, সাংস্কৃতিক ঐতিহ্য, রীতিনীতি ও অভিন্ন আশা আকাঙ্ক্ষার অধিকারী। বিদেশি শক্তির স্বৈরশাসন তাদের মধ্যে স্বাতন্ত্র্যবোধ ও ঐক্যবোধের জন্ম দেয় এবং তারা রাজনৈতিকভাবে সংগঠিত হয়। নানা আন্দোলন ও দীর্ঘ সংগ্রামের মধ্যদিয়ে ১৯৭১ সালে স্বাধীন রাষ্ট্র লাভ করার মাধ্যমে তাদের স্বপ্ন পূরণ হয়। অর্থাৎ স্বাধীনতার জন্যই তারা আন্দোলন-সংগ্রাম করেছে এবং স্বাধীনতা অর্জন করেছে। তাই বলা যায়, 'চ' জনগোষ্ঠীর স্বাতন্ত্র্যবোধের সাথে স্বাধীনতা বিষয়টি সাদৃশ্যপূর্ণ।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
'চ' জনগোষ্ঠীর স্বাতন্ত্র্য্যবোধের সাথে তোমার পাঠ্যভুক্ত কোন বিষয়ের…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর