উদ্দীপকে মূল্যবোধের কোন ধরনটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে নৈতিক মূল্যবোধের ধরনটি ফুটে উঠেছে। নৈতিক মূল্যবোধ মানুষের ন্যায়-নীতিবোধ থেকে উৎসারিত। যেসব নৈতিক নিয়ম-কানুন, বিধি-বিধান মানব সমাজকে পরিচালিত করে সেগুলোকে নৈতিক মূল্যবোধ বলে। নৈতিক মূল্যবোধের কারণে মানুষ ন্যায়-অন্যায়, উচিত-অনুচিত, ভালো-মন্দ সম্পর্কে পার্থক্য করতে পারে। সত্য কথা বলা, মিথ্যা কথা না বলা, অন্যায়কে ঘৃণা করা, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, সুখ, দুঃখে প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের সাথে অংশীদার হওয়া ইত্যাদি নৈতিক মূল্যবোধের অন্তর্গত। উদ্দীপকে দেখা যায়, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সুশীল ব্যক্তিরা অসহায়, দুস্থ ও বিপদগ্রস্ত লোকদের উপকার করার জন্য একটি উদ্যোগ গ্রহণ করেন। তারা একটি নির্দিষ্ট জায়গায় সমাজের সামর্থ্যবান লোকদের অপ্রয়োজনীয় বস্ত্র রেখে যাওয়ার ব্যবস্থা করেন। এরপর এসব বস্ত্র সমাজের অসহায়, দুস্থ ও বিপদগ্রস্ত লোকদের প্রয়োজন অনুযায়ী সেখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। যেহেতু অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক মূল্যবোধ হিসেবে বিবেচিত, সেহেতু বলা যায় উদ্দীপকে নৈতিক মূল্যবোধের ধরনটিই প্রতিফলিত হয়েছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মূল্যবোধের কোন ধরনটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর