শেয়ারFacebookWhatsApp

উক্ত মূল্যবোধ সমাজে শান্তি প্রতিষ্ঠায় কীরূপ ভূমিকা পালন করতে পারে? ব্যাখ্যা কর।

উত্তর: নৈতিক মূল্যবোধ সমাজে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যেসব নৈতিক নিয়ম-কানুন, বিধি-বিধান মানব সমাজকে পরিচালিত করে সেগুলোকে নৈতিক মূল্যবোধ বলে। নৈতিক মূল্যবোধ জাগ্রত হলে একজন মানুষ পরিপূর্ণ ও সৎ মানুষে পরিণত হয়। নৈতিক মূল্যবোধ সমাজকে সঠিক পথে পরিচালিত করে। ফলে সমাজে শান্তি প্রতিষ্ঠার পথ সুগম হয়। সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হলে মানুষ অন্যায় থেকে বিরত থাকে, ন্যায়পথে পরিচালিত হয়, ঋণগ্রস্তকে সহায়তা করে এবং অসহায় ও বিপদগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসে। যেমনটি উদ্দীপকেও লক্ষ করা যায়। এর ফলে সমাজ থেকে অশান্তি ও বিশৃঙ্খলা দূরীভূত হয়। নৈতিক মূল্যবোধে উজ্জীবিত নাগরিকরা নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে সচেতন থাকে। ফলে সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা সহজতর হয়। নৈতিক মূল্যবোধ সমাজের মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণ ও পরিচালনায় সহায়তা করে। এর মাধ্যমে মানুষের নেতিবাচক ধ্যান-ধারণা ও দৃষ্টিভঙ্গি দূরীভূত হয়। এ মূল্যবোধ মানুষের নৈতিক গুণাবলির পাশাপাশি মানবিক গুণাবলিও জাগ্রত করে। ফলে সহিংসতা দূরীভূত হয় এবং শান্তি শৃঙ্খলা স্থাপিত হয়। পরিশেষে বলা যায়, নৈতিক মূল্যবোধে উজ্জীবিত ব্যক্তি সবসময় ন্যায়ের পক্ষ অবলম্বন করেন। এ কারণে নৈতিক মূল্যবোধ সমাজে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উক্ত মূল্যবোধ সমাজে শান্তি প্রতিষ্ঠায় কীরূপ ভূমিকা পালন করতে পারে?…

উদ্দীপক

উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সুশীল ব্যক্তিরা মহানুভবতার দেয়াল উদ্বোধন করেছেন। এই দেয়ালে লোকজন অপ্রয়োজনীয় বস্তু রেখে যাবেন। আর যাদের প্রয়োজন তারা নিয়ে যাবেন। এর ফলে সমাজের অসহায়, দুস্থ ও বিপদগ্রস্ত লোকজন উপকৃত হচ্ছে।

Jessore · 2019

উত্তর

সমাজের বিবেকের সাথে সংগতিপূর্ণ কতগুলো ধ্যানধারণা ও আদর্শের সমষ্টিকে নৈতিকতা বলে।

উত্তর

সাধারণ অর্থে স্বাধীনতা বলতে নিজের ইচ্ছা অনুযায়ী যেকোনো কাজ করাকে বোঝায়। কিন্তু প্রকৃত অর্থে স্বাধীনতা বলতে এ ধরনের অবাধ স্বাধীনতাকে বোঝায় না। পৌরনীতি ও সুশাসনে স্বাধীনতা ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। অন্যের কাজে হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি না করে নিজের ইচ্ছানুযায়ী নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করাই হলো স্বাধীনতা। অর্থাৎ স্বাধীনতা হলো এমন সুযোগ-সুবিধা ও পরিবেশ, যেখানে কেউ কারও ক্ষতি না করে সবাই নিজের অধিকার ভোগ করে। স্বাধীনতা ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে এবং অধিকার ভোগের ক্ষেত্রে বাধা অপসারণ করে।

উত্তর

উদ্দীপকে নৈতিক মূল্যবোধের ধরনটি ফুটে উঠেছে। নৈতিক মূল্যবোধ মানুষের ন্যায়-নীতিবোধ থেকে উৎসারিত। যেসব নৈতিক নিয়ম-কানুন, বিধি-বিধান মানব সমাজকে পরিচালিত করে সেগুলোকে নৈতিক মূল্যবোধ বলে। নৈতিক মূল্যবোধের কারণে মানুষ ন্যায়-অন্যায়, উচিত-অনুচিত, ভালো-মন্দ সম্পর্কে পার্থক্য করতে পারে। সত্য কথা বলা, মিথ্যা কথা না বলা, অন্যায়কে ঘৃণা করা, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, সুখ, দুঃখে প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের সাথে অংশীদার হওয়া ইত্যাদি নৈতিক মূল্যবোধের অন্তর্গত। উদ্দীপকে দেখা যায়, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সুশীল ব্যক্তিরা অসহায়, দুস্থ ও বিপদগ্রস্ত লোকদের উপকার করার জন্য একটি উদ্যোগ গ্রহণ করেন। তারা একটি নির্দিষ্ট জায়গায় সমাজের সামর্থ্যবান লোকদের অপ্রয়োজনীয় বস্ত্র রেখে যাওয়ার ব্যবস্থা করেন। এরপর এসব বস্ত্র সমাজের অসহায়, দুস্থ ও বিপদগ্রস্ত লোকদের প্রয়োজন অনুযায়ী সেখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। যেহেতু অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক মূল্যবোধ হিসেবে বিবেচিত, সেহেতু বলা যায় উদ্দীপকে নৈতিক মূল্যবোধের ধরনটিই প্রতিফলিত হয়েছে।

উত্তর

নৈতিক মূল্যবোধ সমাজে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যেসব নৈতিক নিয়ম-কানুন, বিধি-বিধান মানব সমাজকে পরিচালিত করে সেগুলোকে নৈতিক মূল্যবোধ বলে। নৈতিক মূল্যবোধ জাগ্রত হলে একজন মানুষ পরিপূর্ণ ও সৎ মানুষে পরিণত হয়। নৈতিক মূল্যবোধ সমাজকে সঠিক পথে পরিচালিত করে। ফলে সমাজে শান্তি প্রতিষ্ঠার পথ সুগম হয়। সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হলে মানুষ অন্যায় থেকে বিরত থাকে, ন্যায়পথে পরিচালিত হয়, ঋণগ্রস্তকে সহায়তা করে এবং অসহায় ও বিপদগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসে। যেমনটি উদ্দীপকেও লক্ষ করা যায়। এর ফলে সমাজ থেকে অশান্তি ও বিশৃঙ্খলা দূরীভূত হয়। নৈতিক মূল্যবোধে উজ্জীবিত নাগরিকরা নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে সচেতন থাকে। ফলে সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা সহজতর হয়। নৈতিক মূল্যবোধ সমাজের মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণ ও পরিচালনায় সহায়তা করে। এর মাধ্যমে মানুষের নেতিবাচক ধ্যান-ধারণা ও দৃষ্টিভঙ্গি দূরীভূত হয়। এ মূল্যবোধ মানুষের নৈতিক গুণাবলির পাশাপাশি মানবিক গুণাবলিও জাগ্রত করে। ফলে সহিংসতা দূরীভূত হয় এবং শান্তি শৃঙ্খলা স্থাপিত হয়। পরিশেষে বলা যায়, নৈতিক মূল্যবোধে উজ্জীবিত ব্যক্তি সবসময় ন্যায়ের পক্ষ অবলম্বন করেন। এ কারণে নৈতিক মূল্যবোধ সমাজে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।