শেয়ারFacebookWhatsApp

কোন মূল্যবোধের কারণে ভাষা মতিন শেষ যাত্রাকালে নিজের চক্ষু ও দেহ দান করলেন? ব্যাখ্যা কর।

উত্তর: নৈতিক মূল্যবোধের কারণে ভাষা মতিন শেষ যাত্রাকালে নিজের চক্ষু ও দেহ দান করলেন। নৈতিক মূল্যবোধ হলো সেসব মনোভাব এবং আচরণ যা মানুষ সবসময় ভালো, কল্যাণকর ও অপরিহার্য বিবেচনা করে মানসিকভাবে তৃপ্তিবোধ করে। নিজেকে অন্যায় কাজ থেকে বিরত রাখা এবং অন্যকে বিরত থাকতে পরামর্শ দেওয়া, দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, সমাজের মানুষের কল্যাণে কাজ করা ইত্যাদি নৈতিক মূল্যবোধের অন্তর্গত। উদ্দীপকে দেখা যায়, ভাষা আন্দোলনের ইতিহাসের একজন মহানায়ক আব্দুল মতিন। তিনি তার মৃত্যুর সময় চিকিৎসা শাস্ত্রের গবেষণার জন্য নিজের চক্ষু এবং দেহ দান করেছেন, যা নৈতিক মূল্যবোধকে নির্দেশ করে। কেননা নৈতিক মূল্যবোধসম্পন্ন একজন মানুষই রাষ্ট্র ও সমাজের কল্যাণের কথা চিন্তা করেন। নৈতিক মূল্যবোধ জাগ্রত হলে একজন মানুষ পরিপূর্ণ ও সৎ মানুষে পরিণত হয়। নৈতিক মূল্যবোধসম্পন্ন একজন মানুষ শুধু নিজের স্বার্থের কথা চিন্তা না করে সমাজের সব মানুষের স্বার্থের কথাও বিবেচনা করেন। যা ভাষা মতিনের ক্ষেত্রে লক্ষ করা যায়। তাই বলা যায়, ভাষা মতিন নৈতিক মূল্যবোধের কারণেই তার শেষ যাত্রাকালে চক্ষু ও দেহ দান করেছেন।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

কোন মূল্যবোধের কারণে ভাষা মতিন শেষ যাত্রাকালে নিজের চক্ষু ও দেহ দান…

উদ্দীপক

বাংলা ভাষার নবজন্মের প্রাচুর্যময় ইতিহাসের মহানায়ক আব্দুল মতিন '৫২' এর ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক হওয়ায় তিনি পরিচিতি লাভ করেছিলেন 'ভাষা মতিন' নামে। শেষ যাত্রাতেও তিনি চিকিৎসা শাস্ত্রের গবেষণার জন্য দান করেছেন নিজের চক্ষু এবং দেহ। ১৯৪৮ সালের ২৪ মার্চ মোহাম্মদ আলী জিন্নাহর ঘোষণার সঙ্গে সঙ্গে চেয়ারের ওপরে দাঁড়িয়ে তিনি বলেছিলেন 'No it cannot be '। ভাষা সংগ্রামী আব্দুল মতিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ দেশের সর্বস্তরের মানুষ।

Barisal · 2019

উত্তর

মানুষ হিসেবে একজন ব্যক্তির যেসব অধিকার, সম্মান ও নিরাপত্তা প্রাপ্য তাই মানবাধিকার।

উত্তর

আইন ও স্বাধীনতার সম্পর্ক গভীর এবং আইন আছে বলেই স্বাধীনতা টিকে আছে। আইন স্বাধীনতার শর্ত ও প্রধান রক্ষাকবচ। আইন স্বাধীনতা ভোগের পরিবেশ সৃষ্টি করে এবং স্বাধীনতাকে সবার জন্য উন্মুক্ত করে। আইন আপন শক্তির সাহায্যে স্বাধীনতাকে নিরাপদ রাখার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে। আইন স্বাধীনতার বিরোধী শক্তিকে প্রতিহত করে। আইন শাসকগোষ্ঠীর স্বেচ্ছাচারিতার হাত থেকে জনগণকে রক্ষা করে। আইন সংযত ও নির্দিষ্ট সীমারেখার গণ্ডিতে সবাইকে আবদ্ধ রেখে স্বাধীনতা বজায় রাখে। তাই বলা যায়, আইন আছে বলেই স্বাধীনতা উপভোগ করা যায়।

উত্তর

নৈতিক মূল্যবোধের কারণে ভাষা মতিন শেষ যাত্রাকালে নিজের চক্ষু ও দেহ দান করলেন। নৈতিক মূল্যবোধ হলো সেসব মনোভাব এবং আচরণ যা মানুষ সবসময় ভালো, কল্যাণকর ও অপরিহার্য বিবেচনা করে মানসিকভাবে তৃপ্তিবোধ করে। নিজেকে অন্যায় কাজ থেকে বিরত রাখা এবং অন্যকে বিরত থাকতে পরামর্শ দেওয়া, দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, সমাজের মানুষের কল্যাণে কাজ করা ইত্যাদি নৈতিক মূল্যবোধের অন্তর্গত। উদ্দীপকে দেখা যায়, ভাষা আন্দোলনের ইতিহাসের একজন মহানায়ক আব্দুল মতিন। তিনি তার মৃত্যুর সময় চিকিৎসা শাস্ত্রের গবেষণার জন্য নিজের চক্ষু এবং দেহ দান করেছেন, যা নৈতিক মূল্যবোধকে নির্দেশ করে। কেননা নৈতিক মূল্যবোধসম্পন্ন একজন মানুষই রাষ্ট্র ও সমাজের কল্যাণের কথা চিন্তা করেন। নৈতিক মূল্যবোধ জাগ্রত হলে একজন মানুষ পরিপূর্ণ ও সৎ মানুষে পরিণত হয়। নৈতিক মূল্যবোধসম্পন্ন একজন মানুষ শুধু নিজের স্বার্থের কথা চিন্তা না করে সমাজের সব মানুষের স্বার্থের কথাও বিবেচনা করেন। যা ভাষা মতিনের ক্ষেত্রে লক্ষ করা যায়। তাই বলা যায়, ভাষা মতিন নৈতিক মূল্যবোধের কারণেই তার শেষ যাত্রাকালে চক্ষু ও দেহ দান করেছেন।

উত্তর

ভাষা মতিনের চক্ষু ও দেহদান মূল্যবোধ ও সুশাসনের ইঙ্গিত বহন করে— প্রশ্নোক্ত এ বক্তব্যের সাথে আমি একমত। মূল্যবোধ এমন একটি মানদণ্ড যা দ্বারা ব্যক্তির আচরণ নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। মানুষের ব্যবহার ও রীতিনীতি মূল্যবোধ দ্বারা নিয়ন্ত্রিত হয় বিধায় এর মাধ্যমে সামাজিক শৃঙ্খলা স্থাপন ও সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয়। সুশাসন হলো ন্যায়ভিত্তিক জনকল্যাণকর শাসন, সেখানে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং সর্বস্তরের জনগণের অংশগ্রহণ থাকে। স্বচ্ছতা ও জবাবদিহিতা বিষয়টি মূল্যবোধের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। মূল্যবোধের একটি অন্যতম ভিত্তি বা উপাদান হলো জবাবদিহিতা । এই জবাবদিহিতা শুধু সরকারের নয়, বরং সমাজের সর্বস্তরের নাগরিকের জন্য। মূল্যবোধের আদর্শ যেসব বিষয়ের সাথে সম্পর্কিত সেগুলো হলো— ঔচিত্যবোধ, ন্যায়বিচার, শৃঙ্খলা, নাগরিকের দায়িত্ব ও কর্তব্য, আইনের শাসন, সরকার ও রাষ্ট্রের জনকল্যাণমুখী কর্মকাণ্ড ইত্যাদি। আর এসব বিষয় সুশাসনের জন্যও অপরিহার্য। মূল্যবোধে উদ্বুদ্ধ হয়েই মানুষ অধিকার সম্পর্কে সচেতন হয় এবং দায়িত্ব ও কর্তব্য পালনে উদ্বুদ্ধ হয়। দুর্নীতি, স্বজনপ্রীতি, বৈষম্য, পক্ষপাতিত্ব, নীতিবর্জিত কাজ যেমন মূল্যবোধের পরিপন্থি, তেমনি সুশাসনের পথে অন্তরায়। অর্থাৎ যে সমাজের মানুষ যত বেশি মূল্যবোধ সম্পন্ন, সেখানে সুশাসন প্রতিষ্ঠার পথও তত সহজ।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।