ভাষা মতিনের চক্ষু ও দেহদান মূল্যবোধ ও সুশাসনের ইঙ্গিত বহন করে— তুমি কি এ বক্তব্যের সাথে একমত? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
উত্তর: ভাষা মতিনের চক্ষু ও দেহদান মূল্যবোধ ও সুশাসনের ইঙ্গিত বহন করে— প্রশ্নোক্ত এ বক্তব্যের সাথে আমি একমত। মূল্যবোধ এমন একটি মানদণ্ড যা দ্বারা ব্যক্তির আচরণ নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। মানুষের ব্যবহার ও রীতিনীতি মূল্যবোধ দ্বারা নিয়ন্ত্রিত হয় বিধায় এর মাধ্যমে সামাজিক শৃঙ্খলা স্থাপন ও সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয়। সুশাসন হলো ন্যায়ভিত্তিক জনকল্যাণকর শাসন, সেখানে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং সর্বস্তরের জনগণের অংশগ্রহণ থাকে। স্বচ্ছতা ও জবাবদিহিতা বিষয়টি মূল্যবোধের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। মূল্যবোধের একটি অন্যতম ভিত্তি বা উপাদান হলো জবাবদিহিতা । এই জবাবদিহিতা শুধু সরকারের নয়, বরং সমাজের সর্বস্তরের নাগরিকের জন্য। মূল্যবোধের আদর্শ যেসব বিষয়ের সাথে সম্পর্কিত সেগুলো হলো— ঔচিত্যবোধ, ন্যায়বিচার, শৃঙ্খলা, নাগরিকের দায়িত্ব ও কর্তব্য, আইনের শাসন, সরকার ও রাষ্ট্রের জনকল্যাণমুখী কর্মকাণ্ড ইত্যাদি। আর এসব বিষয় সুশাসনের জন্যও অপরিহার্য। মূল্যবোধে উদ্বুদ্ধ হয়েই মানুষ অধিকার সম্পর্কে সচেতন হয় এবং দায়িত্ব ও কর্তব্য পালনে উদ্বুদ্ধ হয়। দুর্নীতি, স্বজনপ্রীতি, বৈষম্য, পক্ষপাতিত্ব, নীতিবর্জিত কাজ যেমন মূল্যবোধের পরিপন্থি, তেমনি সুশাসনের পথে অন্তরায়। অর্থাৎ যে সমাজের মানুষ যত বেশি মূল্যবোধ সম্পন্ন, সেখানে সুশাসন প্রতিষ্ঠার পথও তত সহজ।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
ভাষা মতিনের চক্ষু ও দেহদান মূল্যবোধ ও সুশাসনের ইঙ্গিত বহন করে— তুমি…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর