ঘটনা-২ এ পুলিশ কোন আইনে তিন ছেলেমেয়েকে আটক করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: ঘটনা-২ এ পুলিশ ফৌজদারি আইনে তিন ছেলেমেয়েকে আটক করেছে। যে আইন দ্বারা রাষ্ট্রীয় অধিকার ভঙ্গ করা হতে কাউকে বিরত রাখা হয় এবং শাস্তির বিধান করা হয়, তাকে ফৌজদারি আইন বলে। যেসব বিধানের দ্বারা দণ্ডদানের জন্য বিচার বিভাগকে ক্ষমতা প্রদান করা হয় তাকে বলে ফৌজদারি দণ্ডবিধি। উদ্দীপকের ঘটনা-২ এ দেখা যায়, নড়াইলের লোহাগড়া উপজেলার কচুবাড়িয়া গ্রামে বৃদ্ধা মায়ের ভরণ-পোষণ দিতে অস্বীকার করে রাতের অন্ধকারে বাঁশ বাগানের নিচে রাস্তায় ফেলে যাওয়ার ঘটনায় তিন ছেলেমেয়েকে পুলিশ আটক করেছে। পুলিশ তাদেরকে ফৌজদারি আইনে আটক করেছে। কারণ রাষ্ট্রীয় অধিকার ভঙ্গ করলে ফৌজদারি আইনে শাস্তি প্রদান করা হয়। এ ক্ষেত্রে বৃদ্ধার আইনগত অধিকারের অন্তর্গত অর্থনৈতিক অধিকার খর্ব করা হয়েছে। কেননা বৃদ্ধ বয়সে প্রতিপালিত হওয়া অর্থনৈতিক অধিকারের অন্তর্গত। যা বৃদ্ধার ছেলেমেয়েরা ভঙ্গ করেছে। তাই বলা যায়, ঘটনা-২ এ পুলিশ ফৌজদারি আইনে তিন ছেলেমেয়েকে আটক করেছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
ঘটনা-২ এ পুলিশ কোন আইনে তিন ছেলেমেয়েকে আটক করেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর