উদ্দীপকে বর্ণিত বিষয়টির সাথে সুশাসনের সম্পর্ক বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত মূল্যবোধের সাথে সুশাসনের গভীর সম্পর্ক রয়েছে। মূল্যবোধ হচ্ছে শিষ্টাচার, সততা, ন্যায়পরায়ণতা, সহনশীলতা, সহমর্মিতা, শৃঙ্খলা, সৌজন্য প্রভৃতি সুকুমার বৃত্তি বা মানবীয় গুণাবলির সমষ্টি। এর সাথে সুশাসনের সম্পর্ক নিম্নরূপ:গণতান্ত্রিক সমাজব্যবস্থায় সামাজিক ন্যায়বিচার ব্যক্তিস্বাধীনতার অন্যতম রক্ষাকবচ। সমাজজীবনে অগ্রগতির প্রধান সোপান হলো শৃঙ্খলাবোধ। শৃঙ্খলাবোধ মানবিক মূল্যবোধগুলোকে সুদৃঢ় করে সমাজজীবনকে উন্নতি ও প্রগতির পথে এগিয়ে নিয়ে যায়। সামাজিক ন্যায়বিচার ও শৃঙ্খলাবোধ সুশাসনেরও বৈশিষ্ট্য। যে সমাজ বা রাষ্ট্রে মূল্যবোধের এ দুটি উপাদান অনুপস্থিত সেখানে সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে না। আবার আইনের শাসন, সুশাসন ও মূল্যবোধের অন্যতম উপাদান। সমাজে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে ব্যক্তি তার সামাজিক মর্যাদা পাবে এবং অধিকার ও কর্তব্য সম্পর্কে নিশ্চিত হবে। কেননা আইনের শাসন না থাকলে সুশাসন প্রতিষ্ঠিত হবে না।মূল্যবোধ সমাজজীবনকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে। ফলে মানুষের নৈতিক গুণাবলি জাগ্রত ও বিকশিত হয়। আবার সরকার ও রাষ্ট্রের জনকল্যাণমুখিতাকে মূল্যবোধ ও সুশাসনের অত্যন্ত প্রয়োজনীয় উপাদান বা বৈশিষ্ট্য মনে করা হয়। জবাবদিহিতা ও দায়বদ্ধতা যেমন সুশাসনের বৈশিষ্ট্য, তেমনি মূল্যবোধেরও আবশ্যকীয় উপাদান।পরিশেষে বলা যায়, কোনো রাষ্ট্রে সুশাসনের সুফল পেতে হলে মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এজন্যই বলা হয়- ব্যক্তিগত, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে মূল্যবোধ ও সুশাসনের সম্পর্ক খুব নিবিড়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বিষয়টির সাথে সুশাসনের সম্পর্ক বিশ্লেষণ করো।
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর