তিন্নি কোন ধরনের সাম্য থেকে বঞ্চিত? ব্যাখ্যা করো।
উত্তর: তিন্নি অর্থনৈতিক সাম্য ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। উদ্দীপকে লক্ষ করা যায়, রাহেলা প্রতিদিন সকাল ৮.০০টা থেকে বিকাল ৫.০০টা পর্যন্ত দিন মজুরের কাজ করে। কাজ শেষে মজুরি নিতে গেলে কর্তৃপক্ষ পুরুষ শ্রমিকের চেয়ে তাকে কম মজুরি দেয়। কর্তৃপক্ষের এ ধরনের কার্যক্রমে অর্থনৈতিক সাম্য লঙ্ঘিত হয়েছে।অর্থনৈতিক সাম্য বলতে দক্ষতা ও যোগ্যতানুসারে আয় ও ধন-সম্পদে প্রত্যেক ব্যক্তির সুযোগ-সুবিধা লাভের সমতাকে বোঝায়। অধ্যাপক লাঙ্কি বলেছে, "অর্থনৈতিক সাম্য ব্যতীত প্রকৃত রাজনৈতিক সাম্য অর্থহীন।" এটি ব্যতীত রাজনৈতিক ক্ষমতা অর্থনৈতিক ক্ষমতার দাসে পরিণত হয়। অর্থনৈতিক সাম্যের অর্থ সকল সম্পদ সবার মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া নয়, বরং জাতি-ধর্ম-বর্ণ নারী-পুরুষ, ধনী- দরিদ্র সকল মানুষ তাদের সম্পাদিত কাজের ন্যায্য মজুরি পাবার সুবিধা লাভ অর্থনৈতিক সাম্য। এর মূলকথা হচ্ছে, যোগ্যতা অনুযায়ী সম্পদ ও সুযোগের বণ্টন। তাই বলা যায় যে, পুরুষের সমান কাজ করেও কম মজুরি লাভের মাধ্যমে রাহেলার অর্থনৈতিক সাম্য ও সুযোগ-সুবিধা লাভের অধিকার ক্ষুণ্ণ হয়েছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
তিন্নি কোন ধরনের সাম্য থেকে বঞ্চিত? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর