উদ্দীপকে বর্ণিত সমীর সাহেবের ভূমিকা তোমার অধীত জ্ঞানের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সমীর সাহেবের ভূমিকা অত্যন্ত ইতিবাচক। একজন সচেতন নাগরিক হিসেবে সমীর সাহেব মূল্যবোধ, নৈতিকতা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। বাস ড্রাইভারের অনুমোদিত গতি না মানা আইনের লঙ্ঘন। একজন সচেতন ও আইনের প্রতি শ্রদ্ধাশীল নাগরিক হিসেবে ড্রাইভারকে এ বিষয়ে সতর্ক করা আবশ্যক। সমীর সাহেব এই গুরুত্বপূর্ণ কাজটিই করেছেন।আইন মানবজীবনের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণকারী বিধি-বিধান। সুস্থ, নিরাপদ ও কল্যাণকামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আইনের উপস্থিতি অপরিহার্য। আইন মানুষকে সভ্য, শৃঙ্খলাপূর্ণ ও উন্নত জীবনের নিশ্চয়তা দেয়। সুতরাং প্রত্যেক নাগরিকের আইন মানা তথা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা বাঞ্ছনীয়। বাস ড্রাইভারের আইনের লঙ্ঘন যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটাতে পারে, যা কোনোভাবেই কাম্য নয়। সমীর সাহেব ড্রাইভারকে সতর্ক করে সঠিক কাজটিই করেছেন। সুতরাং তার ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সমীর সাহেবের ভূমিকা তোমার অধীত জ্ঞানের আলোকে ব্যাখ্…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর