'বাস চালক স্বাধীন'- মতামত দাও।
উত্তর: 'বাস চালক স্বাধীন'- উক্তিটির মাধ্যমে আইন লঙ্ঘনকারী বাস ড্রাইভারের উদ্ধত মনোভাবকে বোঝানো হয়েছে।স্বাধীনতা ব্যক্তিকে মুক্তভাবে যা খুশি তা করার অধিকার প্রদান করে না। অবাধ স্বাধীনতা স্বেচ্ছাচার প্রতিষ্ঠা করে, যা স্বাধীনতা বিরোধী। পৌরনীতিতে স্বাধীনতা হলো অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ না করে তথ্য অন্যের সমস্যা সৃষ্টি না করে স্বাধীন ও মুক্তভাবে কাজ করার অধিকার। উদ্দীপকে উল্লিখিত বাস ড্রাইভারকে তার গতি সম্পর্কে সতর্ক করা হলে তিনি বলেন, তিনি স্বাধীন। প্রকৃতপক্ষে, এটা তার স্বাধীনতা নয় বরং স্বেচ্ছচারীতা। একজন ব্যক্তি হিসেবে বাস চালকের ব্যক্তিগত স্বাধীনতা অবশ্যই রয়েছে। কিন্তু এই ব্যক্তিগত স্বাধীনতার অজুহাতে তিনি বাসের যাত্রীদের জীবন হুমকির মুখে ঠেলে দিতে পারেন না। তার এই স্বেচ্ছাচারিতা ভয়ানক কোনো দুর্ঘটনার সৃষ্টি করতে পারে, যার মূল্য হিসেবে অনেককে জীবন দিতে হতে পারে। সুতরাং বাস চালকের আইন মানা আবশ্যক। কেননা আইন স্বেচ্ছাচারিতা রোধ করে শৃঙ্খলা প্রতিষ্ঠা করে। এছাড়া আইন স্বাধীনতার অভিভাবকস্বরূপ।পরিশেষে বলা যায়, বাস চালক স্বাধীন, তবে সে আইনের ঊর্ধ্বে নয়। স্বেচ্ছাচারিতা কখনও স্বাধীনতা নয়। তাই আইন মেনেই বাস চালককে তার কাজ করতে হবে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
'বাস চালক স্বাধীন'- মতামত দাও।
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর