উদ্দীপকের আলোচনায় পাঠ্যবইয়ের কোন বিষয়টি ফুটে উঠেছে? এর বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের আলোচনায় পাঠ্যবইয়ের 'আইনের' বিষয়টি ফুটে ওঠেছে।আইন বলতে সমাজ স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়ম- কানুনকে বোঝায়, যা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে। সমাজে বসবাসকারী সকলকেই আইন মেনে চলতে হয়। যদি এর ব্যতিক্রম ঘটে তবে সমাজে বিশৃঙ্খলা ও অরাজক অবস্থার সৃষ্টি হয়। আইন সামাজিক ও রাজনৈতিক কর্তৃত্বের দ্বারা অনুমোদিত ও স্বীকৃত। এছাড়া এটি মানুষের বাহ্যিক আচার আচরণ নিয়ন্ত্রণ করে। তবে প্রাচীনকালে মানুষ ধর্মবোধে উদ্বুদ্ধ হয়ে আইন মানলেও বর্তমানে তা করেনা। এখন অধিকার সংরক্ষণ, ব্যক্তিত্ব বিকাশ, ন্যায় প্রতিষ্ঠা, সম্প্রীতি বজায় রাখা প্রভৃতি কারণে মানুষ আইন মেনে চলে। আইনের এই বৈশিষ্ট্যগুলোই উদ্দীপকে উঠে এসেছে। উদ্দীপকে দেখা যাচ্ছে দুই সহপাঠী ইমন ও সুমন পাঠ্যবইয়ের এমন একটি বিষয় নিয়ে আলোচনা করছিল, যা মানুষের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে জড়িত। এটি সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, মানব আচরণকে নিয়ন্ত্রণ করে, এর সাথে স্বাধীনতার সম্পর্কও গভীর। উল্লিখিত বিষয়গুলো আইনের সাথে সাদৃশ্যপূর্ণ।পরিশেষে বলা যায়, আইনের মাধ্যমে একটি সমাজের প্রকৃত রূপ ফুটে ওঠে। সুস্থ, নিরাপদ ও কল্যাণকামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আইনের উপস্থিতি অপরিহার্য।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোচনায় পাঠ্যবইয়ের কোন বিষয়টি ফুটে উঠেছে? এর বৈশিষ্ট্যসমূ…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর