শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত বিষয়টির সাথে স্বাধীনতার সম্পর্ক বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকে বর্ণিত বিষয়টি হচ্ছে আইন এবং আইন স্বাধীনতার সম্পর্ক বেশ গভীর।রাষ্ট্রবিজ্ঞানে আইন ও স্বাধীনতা একটি বহুল আলোচিত বিষয়। আইনের নিয়ন্ত্রণ ছাড়া যেমন স্বাধীনতা উপভোগ করা যায় না, তেমনি স্বাধীনতাকে নিশ্চিত করতে না পারলে আইনও মূল্যহীন হয়ে পড়ে। আর তাই আইন ও স্বাধীনতা গভীরভাবে সম্পর্কযুক্ত।আইন স্বাধীনতার অন্যতম রক্ষক। যখন ব্যক্তির স্বাধীনতা অন্য ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক খর্ব হওয়ার সম্ভাবনা থাকে তখন নাগরিক আইনের আশ্রয়গ্রহণ করতে পারে। এছাড়া আইন স্বাধীনতার সহযোগী। আইনের উপস্থিতি ছাড়া স্বাধীনতাকে চিন্তা করা যায় না। এর যথাযথ প্রয়োগ ব্যক্তি স্বাধীনতা রক্ষায় ভূমিকা রাখে। আইনই স্বাধীনতাকে সুনির্দিষ্টভাবে চলতে সহায়তা করে। আইনই স্বাধীনতার ভিত্তি দান করে এবং স্বাধীনতার ক্ষেত্রকে নির্ধারণ করে থাকে।এছাড়া আইন স্বাধীনতার অভিভাবকের ভূমিকা পালন করে। আইন আছে বলে ব্যক্তি ও প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারিতার জন্য স্বাধীনতা বিঘ্ন হয় না। এক্ষেত্রে আইন স্বাধীনতার ক্ষেত্রকে প্রসারিত করে। এর ফলে সমাজ ও রাষ্ট্রে সভ্য, সুন্দর ও মুক্ত জীবনযাপনের অনুকূল পরিবেশ তৈরি হয়। ফলে স্বাধীনতার ক্ষেত্রও প্রসারিত হয়। আইন ও স্বাধীনতা উভয়ই ব্যক্তিত্ব বিকাশের উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখে। সামাজিক শৃঙ্খলা রক্ষায় আইন মুখ্য ভূমিকা পালন করে। বিশৃঙ্খল সমাজে ব্যক্তি স্বাধীনতার কথা চিন্তাই করতে পারে না। একমাত্র আইনই পারে সামাজিক শৃঙ্খলা রক্ষা করে জনগণের স্বাধীনতাকে সুরক্ষিত করতে। পরিশেষে বলা যায়, আইন বাস্তবায়নে স্বাধীনতা রক্ষিত হবে। তবে আইন এমনভাবে প্রণয়ন করতে হবে যেন তাতে সকলের সমর্থন থাকে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত বিষয়টির সাথে স্বাধীনতার সম্পর্ক বিশ্লেষণ করো।

উদ্দীপক

সহপাঠী ইমন ও সুমন পাঠ্যবইয়ের একটি বিষয় নিয়ে আলোচনা করছিল যা আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে জড়িত। এটি ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ করে, সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং জনকল্যাণে অপরিহার্য। রাষ্ট্রের সকল নাগরিকের এ বিষয়ের জ্ঞান থাকলে কেউ কারো অধিকার ও স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না।

Jessore · 2017

উত্তর

'Law is the passionless reasonreason^{\prime} উক্তিটি গ্রিক দার্শনিক এরিস্টটলের।

উত্তর

ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলতে সরকারের তিনটি বিভাগের ক্ষমতা ও কাজকে পৃথক বা স্বতন্ত্রভাবে পরিচালনা করাকে বোঝায়। কোনো রাষ্ট্রে প্রতিটি বিভাগ তার নিজস্ব কর্মক্ষেত্রে স্বাধীন থাকে। এক্ষেত্রে এক বিভাগ অন্য বিভাগের কাজে বাধা প্রদান বা হস্তক্ষেপ করবে না। এই নীতি অনুসারে আইন বিভাগ আইন প্রণয়ন করবে, শাসন বিভাগ সেসব আইন কার্যকর করবে এবং বিচার বিভাগ সেই আইনের ব্যাখ্যা দান করবে। এর মূল উদ্দেশ্যই হলো জনগণের অধিকার ও স্বাধীনতা রক্ষা করা।

উত্তর

উদ্দীপকের আলোচনায় পাঠ্যবইয়ের 'আইনের' বিষয়টি ফুটে ওঠেছে।আইন বলতে সমাজ স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়ম- কানুনকে বোঝায়, যা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে। সমাজে বসবাসকারী সকলকেই আইন মেনে চলতে হয়। যদি এর ব্যতিক্রম ঘটে তবে সমাজে বিশৃঙ্খলা ও অরাজক অবস্থার সৃষ্টি হয়। আইন সামাজিক ও রাজনৈতিক কর্তৃত্বের দ্বারা অনুমোদিত ও স্বীকৃত। এছাড়া এটি মানুষের বাহ্যিক আচার আচরণ নিয়ন্ত্রণ করে। তবে প্রাচীনকালে মানুষ ধর্মবোধে উদ্বুদ্ধ হয়ে আইন মানলেও বর্তমানে তা করেনা। এখন অধিকার সংরক্ষণ, ব্যক্তিত্ব বিকাশ, ন্যায় প্রতিষ্ঠা, সম্প্রীতি বজায় রাখা প্রভৃতি কারণে মানুষ আইন মেনে চলে। আইনের এই বৈশিষ্ট্যগুলোই উদ্দীপকে উঠে এসেছে। উদ্দীপকে দেখা যাচ্ছে দুই সহপাঠী ইমন ও সুমন পাঠ্যবইয়ের এমন একটি বিষয় নিয়ে আলোচনা করছিল, যা মানুষের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে জড়িত। এটি সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, মানব আচরণকে নিয়ন্ত্রণ করে, এর সাথে স্বাধীনতার সম্পর্কও গভীর। উল্লিখিত বিষয়গুলো আইনের সাথে সাদৃশ্যপূর্ণ।পরিশেষে বলা যায়, আইনের মাধ্যমে একটি সমাজের প্রকৃত রূপ ফুটে ওঠে। সুস্থ, নিরাপদ ও কল্যাণকামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আইনের উপস্থিতি অপরিহার্য।

উত্তর

উদ্দীপকে বর্ণিত বিষয়টি হচ্ছে আইন এবং আইন স্বাধীনতার সম্পর্ক বেশ গভীর।রাষ্ট্রবিজ্ঞানে আইন ও স্বাধীনতা একটি বহুল আলোচিত বিষয়। আইনের নিয়ন্ত্রণ ছাড়া যেমন স্বাধীনতা উপভোগ করা যায় না, তেমনি স্বাধীনতাকে নিশ্চিত করতে না পারলে আইনও মূল্যহীন হয়ে পড়ে। আর তাই আইন ও স্বাধীনতা গভীরভাবে সম্পর্কযুক্ত।আইন স্বাধীনতার অন্যতম রক্ষক। যখন ব্যক্তির স্বাধীনতা অন্য ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক খর্ব হওয়ার সম্ভাবনা থাকে তখন নাগরিক আইনের আশ্রয়গ্রহণ করতে পারে। এছাড়া আইন স্বাধীনতার সহযোগী। আইনের উপস্থিতি ছাড়া স্বাধীনতাকে চিন্তা করা যায় না। এর যথাযথ প্রয়োগ ব্যক্তি স্বাধীনতা রক্ষায় ভূমিকা রাখে। আইনই স্বাধীনতাকে সুনির্দিষ্টভাবে চলতে সহায়তা করে। আইনই স্বাধীনতার ভিত্তি দান করে এবং স্বাধীনতার ক্ষেত্রকে নির্ধারণ করে থাকে।এছাড়া আইন স্বাধীনতার অভিভাবকের ভূমিকা পালন করে। আইন আছে বলে ব্যক্তি ও প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারিতার জন্য স্বাধীনতা বিঘ্ন হয় না। এক্ষেত্রে আইন স্বাধীনতার ক্ষেত্রকে প্রসারিত করে। এর ফলে সমাজ ও রাষ্ট্রে সভ্য, সুন্দর ও মুক্ত জীবনযাপনের অনুকূল পরিবেশ তৈরি হয়। ফলে স্বাধীনতার ক্ষেত্রও প্রসারিত হয়। আইন ও স্বাধীনতা উভয়ই ব্যক্তিত্ব বিকাশের উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখে। সামাজিক শৃঙ্খলা রক্ষায় আইন মুখ্য ভূমিকা পালন করে। বিশৃঙ্খল সমাজে ব্যক্তি স্বাধীনতার কথা চিন্তাই করতে পারে না। একমাত্র আইনই পারে সামাজিক শৃঙ্খলা রক্ষা করে জনগণের স্বাধীনতাকে সুরক্ষিত করতে। পরিশেষে বলা যায়, আইন বাস্তবায়নে স্বাধীনতা রক্ষিত হবে। তবে আইন এমনভাবে প্রণয়ন করতে হবে যেন তাতে সকলের সমর্থন থাকে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।