'ক' রাষ্ট্রে আইনের শাসন বিদ্যমান- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বৈশিষ্ট্যের আলোকে বলা যায়, 'ক' রাষ্ট্রে আইনের শাসন বিদ্যমান।সাধারণত আইনের শাসন (Rule of Law) বলতে আইনের প্রাধান্যকে বোঝায়। অর্থাৎ আইনের দৃষ্টিতে সবাই সমান। প্রখ্যাত ব্রিটিশ আইনবিদ ও সংবিধান বিশেষজ্ঞ অধ্যাপক আলবার্ট ভেন ডাইসি (Albert Venn Dicey) এর মতে, আইনের শাসন বলতে নিম্নোক্ত বিষয়গুলোকে বোঝায়:(ক) আইনের দৃষ্টিতে সমতা অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ আইনের দৃষ্টিতে সমান।(খ) সবার আইনের আশ্রয় গ্রহণের সুযোগ এবং(গ) শুনানী ব্যতীত কারো বিরুদ্ধে শাস্তিমূলক বা ক্ষতিকর ব্যবস্থা গ্রহণ না করা।অর্থাৎ কোনো দেশে আইনের শাসন বিদ্যমান থাকলে সেদেশের জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার ও স্বাধীনতা সুরক্ষিত থাকে। নারী-পুরুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই আইনের দৃষ্টিতে সমান বলে গণ্য হয় এবং আইনের আশ্রয় লাভের অধিকারী হয়। সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা আদালতের পরোয়ানা ব্যতীত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারে না।উদ্দীপকে উল্লিখিত 'ক' এমন একটি রাষ্ট্র যেখানে পুলিশ সুনির্দিষ্ট চার্জ বা অভিযোগ ছাড়া কাউকে গ্রেফতার করে না এবং বিচার বহির্ভূতভাবে কাউকে বন্দি করে না; যা মূলত আইনের শাসনের উপস্থিতিকে নির্দেশ করে।উদ্দীপকের 'ক' রাষ্ট্রের ক্ষেত্রে আইনের শাসনের কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য পরিলক্ষিত হওয়ায় বলা যায়, 'ক' রাষ্ট্রে আইনের শাসন বিদ্যমান।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
'ক' রাষ্ট্রে আইনের শাসন বিদ্যমান- বিশ্লেষণ করো।
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর