উদ্দীপকের আলোকে আইন ও নৈতিকতার মধ্যে সম্পর্ক আলোচনা করো।
উত্তর: আইন ও নৈতিকতার মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান। প্রাচীনকালের মতো বর্তমানেও আইন ও নৈতিকতার সম্পর্ককে অস্বীকার করা হয় না। আইন ও নৈতিকতার লক্ষ্য এক ও অভিন্ন। আইন মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে এবং নৈতিকতা মানুষের মনোজগতকে নিয়ন্ত্রণ করে। আইন হচ্ছে সামাজিক ন্যায়বোধের প্রতিফলন। মানুষের নৈতিকতাবোধ রাষ্ট্রীয় আইনকে প্রভাবিত করে।ন্যায়-অন্যায় সম্পর্কে প্রচলিত ধারণা যেমন অনেক সময় আইনে পরিণত হয়, তেমনি আইনও অনেক সময় কু-নীতিকে দূর করে সুনীতি প্রতিষ্ঠিত করে। উদাহরণস্বরূপ সতীদাহ প্রথার কথা উল্লেখ করা যেতে পারে। আইনের মতো নৈতিকতাও সমাজ এবং রাষ্ট্র-নির্ভর। সমাজব্যবস্থা এবং রাষ্ট্রব্যবস্থার পরিবর্তনের সাথে সাথে নৈতিক ধারণা ও আদর্শেরও পরিবর্তন ঘটে। সুতরাং, আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, আইন ও নৈতিকতা একে অপরের পরিপূরক। যখন কোন আইন নৈতিকতার ওপর ভিত্তি করে গড়ে ওঠে তখনই তা জনগণ কর্তৃক সমাদৃত হয়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে আইন ও নৈতিকতার মধ্যে সম্পর্ক আলোচনা করো।
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর