শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বাংলাদেশের সাহায্য সহযোগিতা প্রেরণের মাধ্যমে কোন ধরনের মূল্যবোধ ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বাংলাদেশের সাহায্য- সহযোগিতা প্রেরণের মাধ্যমে নৈতিক মূল্যবোধের প্রতিফলন ঘটছে। মূল্যবোধ হল এমন একটি বিমূর্ত বিষয়, যা সমাজের মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণ করে। নাগরিক ও সমাজের কার্যকরণ ক্ষেত্র প্রসারিত হওয়ার সাথে সাথে মূল্যবোধেরও বিভিন্ন ক্ষেত্রে প্রসারিত হয়েছে। মূল্যবোধের ও বেশ কিছু ধরনের রয়েছে। এর মধ্যে নৈতিক মূল্যবোধ একটি। উদ্দীপকে ৬ ফেব্রুয়ারি ২০২৩, তুরস্ক ও সিরিয়ায় ৭.৬ মাত্রায় ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত এবং লক্ষাধিক মানুষ আহত হয়। বাংলাদেশ সরকার ৬০ সদস্যের মেডিকেল টিম ও উদ্ধারকারী দল প্রেরণ করেন এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও ঔষধ প্রেরণ করেন। বাংলাদেশের এই কাজের মধ্য দিয়ে গভীর মূল্যবোধের প্রতিফলন ঘটেছে। নীতি ও উচিত -অনুচিত বোধ হলো নৈতিক মূল্যবোধের উৎস। এ মূল্যবোধ সমাজে মানুষের সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করে, মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি করে এবং একে অন্যের দুঃখে সাহায্য - সহযোগিতা আদর্শে অনুপ্রাণিত করে। পরিবার, বিদ্যালয়, শিক্ষক, সমাজ প্রভৃতি থেকে মানুষ নৈতিক মূল্যবোধের শিক্ষা লাভ করে থাকে। এই মূল্যবোধ মানুষকে উচিত ও অনুচিত কাজ, দায়িত্ব - কর্তব্যবোধ, অসহায়ের পাশে দাঁড়ানো ইত্যাদি মূল্যবোধের শিক্ষা প্রদান করে। চিন্তা চেতনা, ন্যায় বোধ,কর্তব্যবোধ, শৃঙ্খলাবোধের সমন্বয়েই গঠিত হয় ব্যক্তির মূল্যবোধ। এসব মানবিক ও সামাজিক মূল্যবোধের প্রত্যেকটি উপাদান ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের পাশাপাশি সামাজিক ঐক্য, সম্প্রীতি ও শৃঙ্খলা স্থাপন করে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে বাংলাদেশের সাহায্য সহযোগিতা প্রেরণের মাধ্যমে কোন ধরনের মূল…

উদ্দীপক

৬ই ফেব্রুয়ারি ২০২৩, তুরস্ক ও সিরিয়ায় ৭.৬ মাত্রায় ভূমিকম্পে মানুষ নিহিত এবং লক্ষ্যাধিক মানুষ আহত হয়। বাংলাদেশ সরকার ৬০ সদস্যের মেডিকেল টিম ও উদ্ধারকারী দল প্রেরণ করেন এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও ঔষধ প্রেরণ করে। বাংলাদেশের উদ্ধারকারী দল উদ্ধার অভিযানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা উপদেশের সম্পর্ককে আরো গভীর করে তুলে।

Rajshahi · 2023

উত্তর

সাধারণ অর্থে নৈতিকতা হলো নীতি মূলক, নীতি সম্বন্থীয়। অর্থাৎ কথাবার্তা, আচার-আচরণে নীতির অনুসরণ করাই হলো নৈতিকতা।

উত্তর

আইনের শাসন বলতে বোঝায় আইনের চোখে সবাই সমান, কেউ আইনের কেউ আইনের ঊর্ধ্বে নয়। সুশাসনের অন্যতম প্রধান ভিত্তি হলো আইনের শাসন। আইনের শাসন বলতে মূলত বোঝানো হয় রাষ্ট্রীয় জীবনে নিরপেক্ষভাবে আইন প্রয়োগের মাধ্যমে মানবাধিকারের সংরক্ষণকে।সংখ্যালঘু ও রাজনৈতিক বিরোধী পক্ষের ন্যায় বিচার নিশ্চিত করা এর পূর্বশর্ত। স্বাধীন, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত আইন প্রয়োগকারী সংস্থা ও বিচারবিভাগ আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। এটি জনগণের অধিকার রক্ষার রক্ষাকবচ।

উত্তর

উদ্দীপকে বাংলাদেশের সাহায্য- সহযোগিতা প্রেরণের মাধ্যমে নৈতিক মূল্যবোধের প্রতিফলন ঘটছে। মূল্যবোধ হল এমন একটি বিমূর্ত বিষয়, যা সমাজের মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণ করে। নাগরিক ও সমাজের কার্যকরণ ক্ষেত্র প্রসারিত হওয়ার সাথে সাথে মূল্যবোধেরও বিভিন্ন ক্ষেত্রে প্রসারিত হয়েছে। মূল্যবোধের ও বেশ কিছু ধরনের রয়েছে। এর মধ্যে নৈতিক মূল্যবোধ একটি। উদ্দীপকে ৬ ফেব্রুয়ারি ২০২৩, তুরস্ক ও সিরিয়ায় ৭.৬ মাত্রায় ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত এবং লক্ষাধিক মানুষ আহত হয়। বাংলাদেশ সরকার ৬০ সদস্যের মেডিকেল টিম ও উদ্ধারকারী দল প্রেরণ করেন এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও ঔষধ প্রেরণ করেন। বাংলাদেশের এই কাজের মধ্য দিয়ে গভীর মূল্যবোধের প্রতিফলন ঘটেছে। নীতি ও উচিত -অনুচিত বোধ হলো নৈতিক মূল্যবোধের উৎস। এ মূল্যবোধ সমাজে মানুষের সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করে, মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি করে এবং একে অন্যের দুঃখে সাহায্য - সহযোগিতা আদর্শে অনুপ্রাণিত করে। পরিবার, বিদ্যালয়, শিক্ষক, সমাজ প্রভৃতি থেকে মানুষ নৈতিক মূল্যবোধের শিক্ষা লাভ করে থাকে। এই মূল্যবোধ মানুষকে উচিত ও অনুচিত কাজ, দায়িত্ব - কর্তব্যবোধ, অসহায়ের পাশে দাঁড়ানো ইত্যাদি মূল্যবোধের শিক্ষা প্রদান করে। চিন্তা চেতনা, ন্যায় বোধ,কর্তব্যবোধ, শৃঙ্খলাবোধের সমন্বয়েই গঠিত হয় ব্যক্তির মূল্যবোধ। এসব মানবিক ও সামাজিক মূল্যবোধের প্রত্যেকটি উপাদান ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের পাশাপাশি সামাজিক ঐক্য, সম্প্রীতি ও শৃঙ্খলা স্থাপন করে।

উত্তর

নৈতিক মূল্যবোধ সম্পর্কে আলোকপাত করা হয়েছে। সুশাসন প্রতিষ্ঠার নৈতিক মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। -উক্তিটি যথার্থ। উদ্দীপকে বাংলাদেশ সরকারি মেডিকেল টিম ও উদ্ধারকারী দল নৈতিক মূল্যবোধের আদর্শ উজ্জীবিত। আইনের শাসন প্রতিষ্ঠার নৈতিক মূল্যবোধের আদর্শ অনুপ্রাণিত নাগরিকের ভূমিকায় মুখ্য। সুশাসন হলো এক ধরনের মূল্যবোধ। আর নৈতিক মূল্যবোধ হলো সমাজ ও রাষ্ট্রের ভিত্তি। তাই নাগরিক যত উন্নত মূল্যবোধ সম্পন্ন হবে, সমাজ ও রাষ্ট্র তত উন্নত হবে। অপরদিকে যদি নৈতিক মূল্যবোধের অবক্ষয় ঘটে, তাহলে সুশাসন প্রতিষ্ঠায় অন্য উদ্বেগ গুলোও ব্যর্থতায় পর্যবসিত হবে। সে মতে, নৈতিক মূল্যবোধ ও সুশাসন ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। নৈতিক মূল্যবোধ সামাজিক ন্যায়বিচার, শৃঙ্খলাবোধ, দেশপ্রেম, উন্নত ও মানবিক দৃষ্টিভঙ্গি প্রভৃতি জন্ম দেয়। অপরদিকে সামাজিক ন্যায় বিচার, শৃঙ্খলাবোধ, দেশ প্রেম প্রভৃতি ব্যতীত সুশাসন প্রতিষ্ঠা করা অসম্ভব। আইনের শাসন সুশাসন প্রতিষ্ঠায় অত্যাবশ্যকীয় উপাদান। আর নৈতিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি না হয়ে আইনের শাসন প্রতিষ্ঠার প্রচেষ্টা কল্পনাতীত বিষয়। বাংলাদেশ সরকারের মেডিকেল টিম ও উদ্ধারকারী দল নৈতিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিরা স্বীয় কর্তব্যবোধ, ঔচিত্যবোধ, শৃঙ্খলাবোধ প্রভৃতির ক্ষেত্রে দায়িত্বশীল থাকে, যা সুশাসন প্রতিষ্ঠার অন্যতম নিয়ামক। একইভাবে ব্যক্তি কখনো স্বচ্ছতা, জবাবদিহিতা ও তার ঊর্ধ্বে নন, যদি তার নৈতিক আদর্শ উত্তম হয়। উদ্দীপকে ন্যায় মূল্যবোধের উপস্থিতি স্পষ্টতই সমাজে ঐক্য,শৃঙ্খলা, জনকল্যাণমুখী তা ঔচিত্যবোধ, দায়িত্বশীলতা প্রভৃতি প্রতিষ্ঠা করে, যা কেবল পক্ষে সহায়কই নয় বরং অত্যাবশক। এসব কারণেই আমি মনে করি, বাংলাদেশ সরকারের মেডিকেল টিম ও উদ্ধারকারী দল রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।