শেয়ারFacebookWhatsApp

'ক'- এর বক্তব্য তোমার পঠিত কোন ধারণা প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে 'ক' -এর বক্তব্য আমার পঠিত আইনের ধারণা প্রতিফলিত হয়েছে। সমাজবদ্ধ মানুষের আচার ব্যবহার নিয়ন্ত্রণকারী সামাজিক প্রথা, রীতিনীতি, ঐতিহ্য প্রভৃতি রাষ্ট্রীয় স্বীকৃতি লাভের মাধ্যমে আইন হিসেবে প্রতিষ্ঠা পায়। সমাজের সদস্য হিসেবে প্রতিটি মানুষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হয়। এই অনুগত্যের মাধ্যমে সমাজের শৃঙ্খলা নিশ্চিত হয়। অর্থাৎ, সমাজের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য মানুষের আচার- আচরণ নিয়ন্ত্রণ করার উপায় হিসেবেই আইনের উৎপত্তি হয়েছে. আইনের মূল কথা হল -আইনের দৃষ্টিতে সবাই সমান। আইনের রক্ষাকারী যেহেতু রাষ্ট্র, তাই আইন অমান্য করলে সার্বভৌম ক্ষমতা বলে রাষ্ট্র আইন অমান্য কারীকে শাস্তি দিতে পারে। আইন যেহেতু প্রধানত সামাজিক, তাই এর উৎপত্তিও প্রধানত সমাজের রীতিনীতি ও প্রথাভিত্তিক। একইভাবে ধর্মীয় বিশ্বাস ও বিধান অনুসারেও বিশেষ বিশেষ আইন সৃষ্টি হয়ে থাকে। উদাহরণস্বরূপ ব্রিটেনের অধিকাংশ আইন হলো প্রথাভিত্তিক এবং বাংলাদেশের হিন্দু ও মুসলিম পারিবারিক আইনের উৎস হলো ধর্ম। উদ্দীপকে 'ক' এর বক্তব্যে লক্ষনীয় যে, ইঙ্গিত পূর্ণ ধারণাটি সমাজের শৃঙ্খলা বজায় রাখতে ব্যবহৃত হয়। তাছাড়া এসব বিধানের উৎস ও আইনের উৎসের সাথে অভিন্ন ভাবে সাদৃশ্যপূর্ণ এবং এগুলো অমান্য করলে শাস্তি পেতে হয়। এসব ধারণা কেবল আইনের বৈশিষ্ট্য ও উৎসের সাথে মিলে যায়। আর তাই বলা যায় যে, উদ্দীপকের 'ক' এর বক্তব্য দ্বারা অইনকে ইঙ্গিত করেছেন।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

'ক'- এর বক্তব্য তোমার পঠিত কোন ধারণা প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

'ক'- এর বক্তব্য: সমাজের শৃঙ্খলা বজায় রাখতে প্রত্যেক রাষ্ট্রেই কিছু নিয়ম নীতি থাকে। সাধারণত ধর্ম ও প্রচলিত বিভিন্ন প্রথা থেকে এসব নিয়ম-নীতির উদ্ভব হয়। এসব নিয়ম-নীতি ভঙ্গকারী কে শাস্তির মুখোমুখি হতে হয়। 'খ'- এর বক্তব্য: পরাধীন হয়ে কারও বেঁচে থাকা সম্ভব নয়।প্রত্যেক মানুষেরই নিজের ইচ্ছামতে কোন কিছু করা বা না করার অধিকার রয়েছে। তবে সতর্ক থাকতে হবে যাতে এরূপ কাজ দ্বারা অন্যের ক্ষতিসাধন না হয়।

Mymensingh · 2023

উত্তর

মূল্যবোধ হলো সমাজ স্বীকৃত এমন কার্যক্রম বা আচরণ, যা সামগ্রিকভাবে প্রশংসিত হয়।

উত্তর

কোন ব্যক্তিকে রাষ্ট্রীয় আইন ভঙ্গ করা থেকে নিবৃত্ত করার জন্য এবং এরূপ অপরাধের শাস্তির বিধান দেওয়ার জন্য যে আইন প্রয়োগ করা হয় তাকে ফৌজদারী আইন বলে। গুরুতর অপরাধ সংক্রান্ত বিষয়ের বিচারের জন্য ফৌজদারি বিধিমালা প্রয়োগ করা হয়। সমাজে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা, নাগরিক জীবনে নিরাপত্তা বিধান এবং অপরাধীকে দন্ড দেওয়ার জন্য প্রণীত আইনি হচ্ছে ফৌজদারি আইন।

উত্তর

উদ্দীপকে 'ক' -এর বক্তব্য আমার পঠিত আইনের ধারণা প্রতিফলিত হয়েছে। সমাজবদ্ধ মানুষের আচার ব্যবহার নিয়ন্ত্রণকারী সামাজিক প্রথা, রীতিনীতি, ঐতিহ্য প্রভৃতি রাষ্ট্রীয় স্বীকৃতি লাভের মাধ্যমে আইন হিসেবে প্রতিষ্ঠা পায়। সমাজের সদস্য হিসেবে প্রতিটি মানুষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হয়। এই অনুগত্যের মাধ্যমে সমাজের শৃঙ্খলা নিশ্চিত হয়। অর্থাৎ, সমাজের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য মানুষের আচার- আচরণ নিয়ন্ত্রণ করার উপায় হিসেবেই আইনের উৎপত্তি হয়েছে. আইনের মূল কথা হল -আইনের দৃষ্টিতে সবাই সমান। আইনের রক্ষাকারী যেহেতু রাষ্ট্র, তাই আইন অমান্য করলে সার্বভৌম ক্ষমতা বলে রাষ্ট্র আইন অমান্য কারীকে শাস্তি দিতে পারে। আইন যেহেতু প্রধানত সামাজিক, তাই এর উৎপত্তিও প্রধানত সমাজের রীতিনীতি ও প্রথাভিত্তিক। একইভাবে ধর্মীয় বিশ্বাস ও বিধান অনুসারেও বিশেষ বিশেষ আইন সৃষ্টি হয়ে থাকে। উদাহরণস্বরূপ ব্রিটেনের অধিকাংশ আইন হলো প্রথাভিত্তিক এবং বাংলাদেশের হিন্দু ও মুসলিম পারিবারিক আইনের উৎস হলো ধর্ম। উদ্দীপকে 'ক' এর বক্তব্যে লক্ষনীয় যে, ইঙ্গিত পূর্ণ ধারণাটি সমাজের শৃঙ্খলা বজায় রাখতে ব্যবহৃত হয়। তাছাড়া এসব বিধানের উৎস ও আইনের উৎসের সাথে অভিন্ন ভাবে সাদৃশ্যপূর্ণ এবং এগুলো অমান্য করলে শাস্তি পেতে হয়। এসব ধারণা কেবল আইনের বৈশিষ্ট্য ও উৎসের সাথে মিলে যায়। আর তাই বলা যায় যে, উদ্দীপকের 'ক' এর বক্তব্য দ্বারা অইনকে ইঙ্গিত করেছেন।

উত্তর

উদ্দীপকে 'ক' এবং 'খ'- এর বক্তব্য প্রতিফলিত ধারণা দেয় গভীরভাবে সম্পর্কিত। 'ক'- এর বক্তব্যে প্রতিফলিত ধারণা হলো আইন । অন্যদিকে, 'খ' -এর বক্তব্যে প্রতিফলিত বিষয়টির বৈশিষ্ট্য থেকে এটি নির্ণিত হয় যে, উক্ত ধারণাটি হল স্বাধীনতা। কেননা, ইচ্ছামতো অথচ অপরের ক্ষতি না করে কিছু করা বা না করার অধিকার কে স্বাধীনতা বলা হয়। স্বাধীনতা ও আইনের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। আইন ও স্বাধীনতা পরস্পরের পরিপূরক। আদর্শবাদী দার্শনিক গণ আইনকে স্বাধীনতার শর্ত হিসেবে উল্লেখ করেছেন। কেননা, সমাজ ব্যবস্থায় আইন না থাকলে সমাজে বিশৃঙ্খলা বিরাজ করত ও সামাজিক অন্যায় অবিচার বেড়ে যেত। আইন স্বাধীনতাকে যথাযথভাবে উপভোগের সুযোগ সৃষ্টি করে। এজন্যই জন লক বলেন, যেখানে আইন থাকে না, সেখানে স্বাধীনতা থাকতে পারে না। আবার স্বাধীনতাকে যদি ব্যক্তিত্ব বিকাশের সহায়ক বলা হয়, তাহলে আইন হল তার নিশ্চয়ায়ক। আইনের মাধ্যমেই সমাজের শান্তি -শৃঙ্খলা ক্ষেত্র প্রসারিত হয়। তাই আইন হলো স্বাধীনতার অভিভাবক ও পরিচালক। স্বাধীনতা যখন অন্যের ক্ষতি না করে নিজের অধিকার ভোগকে নির্দেশ করে,সেখানে আইন সেই অধিকারের সীমা নির্ধারণ করে। যদিও কিছু আইন স্বাধীনতাকে সীমাবদ্ধ করে তথাপি আইন ছাড়া স্বাধীনতা অসম্ভব ও অবাস্তব। সুতরাং, আইন ও স্বাধীনতা পরস্পর গভীরভাবে সম্পর্কিত।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।