উদ্দীপকে কোন কোন ধরনের স্বাধীনতার কথা বলা হয়েছে?
উত্তর: উদ্দীপকে ব্যক্তিগত স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা ও রাজনৈতিক স্বাধীনতার কথা বলা হয়েছে। স্বাধীনতা ভোগের বিভিন্ন ক্ষেত্র ভেদে কয়েকটি শ্রেণীকরণ করা হয়। তার মধ্যে ব্যক্তিগত স্বাধীনতা অন্যতম। ব্যক্তিগত স্বাধীনতা বলতে ব্যক্তির নিজস্ব কাজ করার স্বাধীনতাকে বোঝায়। এটির রাষ্ট্রীয় আইন দ্বারা বলবৎকৃত এবং ব্যক্তির জীবন ধারণের প্রয়োজনীয় অধিকারগুলো উপভোগ করা স্বীকৃতি। যেমন - ব্যক্তির চিন্তা ও বিবেকের স্বাধীনতা, ধর্ম পালনের স্বাধীনতা ইত্যাদি। উদ্দীপকে জনাব মাহিনের জীবন ধারণের ও কর্মের স্বাধীনতা হলো ব্যক্তিগত স্বাধীনতা। আবার সমাজ মানুষ নিজের ব্যক্তিগত বিকাশের জন্য যে স্বাধীনতা ভোগ করে তাকে সামাজিক স্বাধীনতা বলে যেমন - শিক্ষার স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, পরিবার গঠনে স্বাধীনতা, ইত্যাদি। জনাব মাহিনের চলাফেরা স্বাধীনতাটির প্রতিফলন। আবার, জনগণের অর্থনৈতিক চাহিদা মেটানোর জন্য যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী জীবিকা নির্বাহ করার সুযোগ লাভ হলো অর্থনৈতিক স্বাধীনতা। জনাব মাহিনের যোগ্যতাবলে নিয়োগ লাভ ও নিয়ম অনুযায়ী সুযোগ- সুবিধা ভোগ, যা অর্থনৈতিক স্বাধীনতাকে সম্পর্কিত করেছে। সর্বোপরি, জনাব মাহিনের যেকোনো বিষয়ে সুচিন্তিত মতামত পেশ করা হলো রাজনৈতিক স্বাধীনতার বহিঃপ্রকাশ। অতএব বলা যায় যে, উদ্দীপকে ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক স্বাধীনতার কথা বলা হয়েছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন কোন ধরনের স্বাধীনতার কথা বলা হয়েছে?
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর