উদ্দীপকের সম্পত্তি বন্টন ও পারিবারিক সমস্যা সমাধানের ক্ষেত্রে আইনের কোন উৎসের দিক ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সম্পত্তি বন্টন ও পারিবারিক সমস্যা সমাধানে ক্ষেত্রে আইনের ধর্মীয় উৎসের দিক ইঙ্গিত করা হয়েছে। আইন প্রণয়নে ধর্মীয় প্রভাবের ইতিহাস সুপ্রাচীন। মধ্যযুগে ধর্মকে কেন্দ্র করে আইন প্রণীত হতো। প্রাচীনকাল থেকে এটি লক্ষণীয় যে, শাসক তার শাসনকার্য পরিচালনায় স্বীয় ধর্মের বিধান অনুসরণ করেন। পরবর্তীতে ঠিক এভাবেই ধর্মীয় অনুশাসনের অনেকাংশ আইনে পরিণত হয়। তেমনই ভাবে আধুনিক যুগেও ধর্ম আইন হিসেবে গণ্য হচ্ছে। বর্তমানে মুসলমান ও হিন্দুদের বিবাহ তালাক, সম্পত্তির উত্তরাধিকার ইত্যাদি সংক্রান্ত আইন ধর্মীয় ভিত্তিতে গড়ে উঠেছে। উদ্দীপকে সম্পত্তি বন্টন ও পারিবারিক সমস্যা সমাধানের ক্ষেত্রে জনাব রফিক ঐশী আইনের সাহায্য গ্রহণ করেন। সহকারী জজ হিসেবে জনাব রফিকের উক্ত ঐশী, আইন তথা ঐশ্বরিক আইনের সাহায্য নেওয়া কার্যত ঈশ্বরের বিধান গ্রহণ অর্থাৎ আইনের ধর্মীয় উৎসের প্রতি ইঙ্গিত প্রদান করে। সুতরাং বলা যায় যে উদ্দীপকের সাথে সম্পর্কিত আইনের উৎসটি হল ধর্ম।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের সম্পত্তি বন্টন ও পারিবারিক সমস্যা সমাধানের ক্ষেত্রে আইনের…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর