সুশাসন প্রতিষ্ঠায় মি. 'B [গণিত] কিভাবে ভূমিকা রাখতে পারে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের মি. B - এর নেতৃত্ব সুশাসন প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। উদ্দীপকের মি. B-এর মধ্যে যে বিষয়টি লক্ষ্য করা যায় সেটি হল নেতার গুণ বা নেতৃত্ব। যোগ্য নেতৃত্ব সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। নেতৃত্ব হলো সুশাসনের বাহন। নেতৃত্ব হলো এমন গুণাবলী যা অন্যকে প্রভাবিত ও পরিচালিত করে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। যুগ যুগ ধরে বিভিন্ন রাষ্ট্রে মহান নেতার আবির্ভাব ঘটেছে এবং তাদের নেতৃত্ব দেশকে উন্নয়নের স্বর্ণ শিখরে পৌঁছে দিয়েছে। সঠিক নেতৃত্ব গুণসম্পন্ন নেতা ক্ষমতায় বসে প্রথমেই যেসব কারণ সুশাসনের অন্তরায় সেগুলো চিহ্নিত করেন এবং ধীরে ধীরে তার যোগ্য নেতৃত্ব বা দূরীকরণ করতে পারেন। এর দ্বারা নেতা জনগণকে খুব সহজেই দেশের বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করতে পারেন যা সুশাসন প্রতিষ্ঠার জন্য কার্যকরী ভূমিকা রাখে। উদ্দীপকে দেখা যায় মি. B সমাজের বিভিন্ন জনহিতকর কাজ করেন। জনগণ তার প্রতি অনুগত এবং তার কাজে সহায়তা করে। মি. B- এর এ ধরনের কার সুন্দর সমাজ ও সুশাসিত রাষ্ট্র গঠনে সহায়তা করবে। কেননা সুশাসন ও নেতৃত্ব পরস্পর সম্পূরক। নেতৃত্বের গুণাবলী দ্বারা সুশাসন উন্নত ও প্রতিষ্ঠিত হয়। সুতরাং উপরীয়ক্ত আলোচনার আলোকে বলা যায়, মি. B সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
সুশাসন প্রতিষ্ঠায় মি. 'B কিভাবে ভূমিকা রাখতে পারে? বিশ্লেষণ কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর