শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের জনাব 'X [গণিত] -এর গুণাবলী দ্বারা সামাজিক মূল্যবোধ প্রতিফলিত হয়েছে।

উত্তর: ব্যক্তির যে সব গুণ, আচার-আচরণ ও কর্মকান্ড জীবনকে নিয়ন্ত্রণ করে এবং সমাজ শৃঙ্খলা স্থাপন করে, সেসব আচার-আচরণ ও কর্মকাণ্ডের সমষ্টিকে সামাজিক মূল্যবোধ বলে। অর্থাৎ সামাজিক মূল্যবোধ হলো সামাজিক শিষ্টাচার, সততা, সত্যবাদিতা, ন্যায় বিচার, সহনশীলতা, সহমর্মিতা, শ্রমের মর্যাদা, শৃঙ্খলাবোধ, দানশীলতা প্রভৃতি মানবিক সুকুমার বৃত্তির সমষ্টি। এটি মানুষের আচরণ বিচারের মানদণ্ড। সামাজিক মূল্যবোধ মানুষের আচরণকে পরিমাপ ও নিয়ন্ত্রণ করে সমাজকে একটি কাঙ্খিত লক্ষ্যে পরিচালিত করে। এটি সামাজিক ঐক্য ও শান্তি শৃঙ্খলার চাবিকাঠি। উদ্দীপকে জনাব 'X [গণিত] একজন সহনশীল, সহানুভূতিশীল, শিষ্টাচার পূর্ণ এবং সামাজিকভাবে দায়িত্বশীল ব্যক্তি। তিনি সমাজসেবা ও অন্যের প্রতি সহযোগিতামূলক আচরণ প্রকাশে অনন্য। আর তাই বলা যায় যে জনাব, 'X [গণিত] এর গুনাবলী দ্বারা সামাজিক মূল্যবোধ প্রতিফলিত হয়েছে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের জনাব 'X -এর গুণাবলী দ্বারা সামাজিক মূল্যবোধ প্রতিফলিত হয…

উদ্দীপক

জনাব 'XX^{\prime} একজন সহনশীল, সহানুভূতিশীল, শিষ্টাচার সম্পূর্ণ এবং সামাজিকভাবে দায়িত্বশীল ব্যক্তি। তিনি সমাজসেবা ও অন্যের প্রতি সহযোগিতাপূর্ণ আচরণ প্রকাশে অনন্য। অন্যদিকে, জনাব 'YY^{\prime} আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল এবং রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার বিষয়ে খুবই সচেতন। তিনি একটি স্বচ্ছ, কার্যকর, দক্ষ এবং জবাবদিহিতামূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য দায়িত্বশীল আচরণ করেন।

Mymensingh · 2023

উত্তর

আইন হচ্ছে সমাজ স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়ম -কানুন, যা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে।

উত্তর

বৈদেশিক শাসনের নাগপাশ থেকে মুক্তি লাভের মাধ্যমে যখন একটি জাতি পূর্ণ সার্বভৌমত্ব অর্জন করে, তখন তাকে জাতীয় স্বাধীনতা বলে। জাতীয়তাবোধে অদ্বুদ্ধ জনসমাজ পৃথক রাজনৈতিক সংগঠন ও রাষ্ট্র সৃষ্টির মাধ্যমে জাতীয় স্বাধীনতা অর্জন করে। জাতীয় স্বাধীনতা ব্যতীত অন্য সকল স্বাধীনতা মূল্যহীন। আর তাই সকল স্বাধীনতার মূল ভিত্তি হচ্ছে জাতীয় স্বাধীনতা।

উত্তর

ব্যক্তির যে সব গুণ, আচার-আচরণ ও কর্মকান্ড জীবনকে নিয়ন্ত্রণ করে এবং সমাজ শৃঙ্খলা স্থাপন করে, সেসব আচার-আচরণ ও কর্মকাণ্ডের সমষ্টিকে সামাজিক মূল্যবোধ বলে। অর্থাৎ সামাজিক মূল্যবোধ হলো সামাজিক শিষ্টাচার, সততা, সত্যবাদিতা, ন্যায় বিচার, সহনশীলতা, সহমর্মিতা, শ্রমের মর্যাদা, শৃঙ্খলাবোধ, দানশীলতা প্রভৃতি মানবিক সুকুমার বৃত্তির সমষ্টি। এটি মানুষের আচরণ বিচারের মানদণ্ড। সামাজিক মূল্যবোধ মানুষের আচরণকে পরিমাপ ও নিয়ন্ত্রণ করে সমাজকে একটি কাঙ্খিত লক্ষ্যে পরিচালিত করে। এটি সামাজিক ঐক্য ও শান্তি শৃঙ্খলার চাবিকাঠি। উদ্দীপকে জনাব 'XX^{\prime} একজন সহনশীল, সহানুভূতিশীল, শিষ্টাচার পূর্ণ এবং সামাজিকভাবে দায়িত্বশীল ব্যক্তি। তিনি সমাজসেবা ও অন্যের প্রতি সহযোগিতামূলক আচরণ প্রকাশে অনন্য। আর তাই বলা যায় যে জনাব, 'XX^{\prime} এর গুনাবলী দ্বারা সামাজিক মূল্যবোধ প্রতিফলিত হয়েছে।

উত্তর

উদ্দীপকে জনাব 'YY^{\prime} এ গুণাবলী ও কর্মকান্ডা দ্বারা প্রতিফলিত ধারণাটি সুশাসনের সহায়ক- উক্তিটি যথার্থ বলে আমি মনে করি। উদ্দীপকে জনাব 'YY^{\prime} আয়নের শাসনের প্রতিশ্রোতাশীল এবং রাজনীতি সচেতন ব্যক্তিত্ব। এছাড়াও তিনি একটি স্বচ্ছ, কার্যকর, দক্ষ এবং জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য দায়িত্বশীল আচরণ করেন। রাজনৈতিক ক্ষেত্রে এমন প্রত্যাশিত আচরণে 'YY^{\prime} এর চরিত্রে রাজনৈতিক মূল্যবোধের প্রতিচ্ছবি এঁকে দিয়েছে। আর রাজনৈতিক মূল্যবোধ সুশাসন প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। সুশাসন হলো একটি কাঙ্খিত রাষ্ট্র ব্যবস্থার বাস্তব রূপ। আর সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়ক আর রাজনৈতিক মূল্যবোধ। আইনের শাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা, মত প্রকাশের স্বাধীনতা, কর্তব্য পরায়ণতা প্রকৃতির ন্যায় সুশাসন প্রতিষ্ঠার ভিত্তিগুলো তখনই নিশ্চিত হয় যখন সমাজের রাজনৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়। আবার সুশাসনের জন্য নাগরিক সচেতনতা ও কর্তব্যবোধ অপরিহার্য। আর রাজনৈতিক মূল্যবোধ ব্যক্তিকে সচেতন ও কর্তব্যবোধ সম্পন্ন করে তোলে।তাই সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক মূল্যবোধ সম্পূরক হিসেবে কাজ করে। আর তাই বলা যায় যে সুশাসন ও রাজনৈতিক মূল্যবোধ পরস্পর সম্পূরক ও পরিপূরক শর্তযুক্ত যেখানে রাজনৈতিক মূল্যবোধ ছাড়া সুশাসন অকল্পনীয়। সুতরাং প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।