উদ্দীপকের জনাব 'Y [গণিত] -এর গুণাবলী ও কর্মকান্ড দ্বারা প্রতিফলিত ধারণাটি সুশাসনের সহায়ক -উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে জনাব 'Y [গণিত] এ গুণাবলী ও কর্মকান্ডা দ্বারা প্রতিফলিত ধারণাটি সুশাসনের সহায়ক- উক্তিটি যথার্থ বলে আমি মনে করি। উদ্দীপকে জনাব 'Y [গণিত] আয়নের শাসনের প্রতিশ্রোতাশীল এবং রাজনীতি সচেতন ব্যক্তিত্ব। এছাড়াও তিনি একটি স্বচ্ছ, কার্যকর, দক্ষ এবং জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য দায়িত্বশীল আচরণ করেন। রাজনৈতিক ক্ষেত্রে এমন প্রত্যাশিত আচরণে 'Y [গণিত] এর চরিত্রে রাজনৈতিক মূল্যবোধের প্রতিচ্ছবি এঁকে দিয়েছে। আর রাজনৈতিক মূল্যবোধ সুশাসন প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। সুশাসন হলো একটি কাঙ্খিত রাষ্ট্র ব্যবস্থার বাস্তব রূপ। আর সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়ক আর রাজনৈতিক মূল্যবোধ। আইনের শাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা, মত প্রকাশের স্বাধীনতা, কর্তব্য পরায়ণতা প্রকৃতির ন্যায় সুশাসন প্রতিষ্ঠার ভিত্তিগুলো তখনই নিশ্চিত হয় যখন সমাজের রাজনৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়। আবার সুশাসনের জন্য নাগরিক সচেতনতা ও কর্তব্যবোধ অপরিহার্য। আর রাজনৈতিক মূল্যবোধ ব্যক্তিকে সচেতন ও কর্তব্যবোধ সম্পন্ন করে তোলে।তাই সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক মূল্যবোধ সম্পূরক হিসেবে কাজ করে। আর তাই বলা যায় যে সুশাসন ও রাজনৈতিক মূল্যবোধ পরস্পর সম্পূরক ও পরিপূরক শর্তযুক্ত যেখানে রাজনৈতিক মূল্যবোধ ছাড়া সুশাসন অকল্পনীয়। সুতরাং প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের জনাব 'Y -এর গুণাবলী ও কর্মকান্ড দ্বারা প্রতিফলিত ধারণাটি…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর