উদ্দীপকে বিষয়টির সাথে আইন ও নৈতিকতার সম্পর্ক আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের বিষয়টি তথা স্বাধীনতার সাথে আইন ও নৈতিকতার ঘনিষ্ঠ সম্পর্কে বিদ্যমান। আইনকে স্বাধীনতার শর্ত হিসেবে উল্লেখ করা হয়। কেননা সমাজে আইন না থাকলে সমাজে বিশৃঙ্খলা বিরাজ করবে, সামাজিক অন্যায় - অবিচার বেড়ে যাবে। মানুষ তার স্বাধীনতা উপভোগ করতে পারবে না। আইন স্বাধীনতাকে যথাযথভাবে উপভোগ করার সুযোগ সৃষ্টি করে। স্বাধীনতা উপভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। রাষ্ট্র আইন প্রণয়ন করে নাগরিককে স্বাধীনতা ভোগের ক্ষেত্রে কে প্রসারিত করে। এক্ষেত্রে আইন স্বাধীনতার অভিভাবক ও পরিচালক হিসেবে কাজ করে। রাষ্ট্রীয় আইন মানুষকে অন্যের স্বাধীনতা হস্তক্ষেপ করা থেকে বিরত রাখে। আইন স্বাধীনতা কে নিয়ন্ত্রণ করে থাকে। আবার নৈতিকতা ও স্বাধীনতার মাঝেও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। নৈতিকতা মানুষের মাঝে ভালো-মন্দ, ন্যায়- অন্যায়, সৎ -অসৎ, উচিত-অনুচিত ইত্যাদি বোধ জাগ্রত করে এমন এক মূল্যবোধের জন্ম দেয় যার ফলে ব্যক্তি নিজের ভোগ করার পাশাপাশি অন্যকে তার পূর্ণ স্বাধীনতা ভোগের সুযোগ প্রদান করে। নৈতিকতার গুণে গুণান্বিত হয়ে ব্যক্তি অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করে না বরং তাকে সম্মান করতে শেখে। তাই বলা যায় স্বাধীনতার সাথে আইন ও নৈতিকতার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বিষয়টির সাথে আইন ও নৈতিকতার সম্পর্ক আলোচনা কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর