শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত ঘটনার প্রেক্ষিতে দক্ষিণ এশিয়ার দেশটির মানুষ অর্জিত যে জিনিসটির সুফল ভোগ করছে, এর রক্ষাকবচ সমূহ বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকে বর্ণিত ঘটনার প্রেক্ষিতে তথা মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষিতে দক্ষিণ এশিয়ার দৃষ্টির মানুষ অর্জিত যে জিনিসটির অর্থাৎ স্বাধীনতার সুফল ভোগ করছে তার বেশ কিছু রক্ষা কবজ রয়েছে। স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। অনেক সময় নানা কারণে ব্যক্তি স্বাধীনতা বাধাগ্রস্ত হয়। এটি সামাজিক সাম্য প্রতিষ্ঠার পাশাপাশি ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে পথকে প্রশস্ত করে। গণতন্ত্র কে রক্ষার প্রথম ও প্রধান রক্ষাকবচ বলা হয়। গণতন্ত্রে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে এবং ব্যক্তি স্বাধীনতা রক্ষিত হয়। স্বাধীনতার রক্ষাকবচ আইন। আই এম ব্যাক্তি স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করে স্বাধীনতাকে অর্থবহ করে তোলে। তাছাড়া স্বাধীনতা রক্ষায় দায়িত্বশীল সরকারের ভূমিকা অপরিসীম। দায়িত্বশীল সরকার তাদের কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে বিধায় জনগণের অধিকার ও স্বাধীনতা রক্ষায় সচেষ্ট থাকে। স্বাধীনতা রক্ষা করার জন্য প্রয়োজন স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ। আইন ও শাসন বিভাগের নিয়ন্ত্রণমুক্ত হয়ে বিচার বিভাগ স্বাধীন ও নিরপেক্ষভাবে বিচারকার্য সম্পাদন করতে পারলে জনগণের স্বাধীনতা রক্ষিত হয়। অর্থনৈতিক সাম্য ছাড়া স্বাধীনতা ভোগ করা অসম্ভব। আইনের শাসন জনগণের স্বাধীনতা রক্ষায় অন্যতম রক্ষাকবচ হিসেবে কাজ করে। এছাড়াও সরকারও জনগণের মধ্যকার সুসম্পর্ক ও স্বাধীনতার ক্ষেত্র কে প্রসারিত করে। সমাজে ন্যায় বিচার থাকলে স্বাধীনতা রক্ষিত হয়।পরিশেষে বলা যায়, উপরিউক্ত রক্ষাকবচ সমূহ স্বাধীনতাকে করে এর ভোগের ক্ষেত্রকে প্রসারিত করে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত ঘটনার প্রেক্ষিতে দক্ষিণ এশিয়ার দেশটির মানুষ অর্জিত…

উদ্দীপক

দক্ষিণ এশিয়ার একটি দেশ দীর্ঘদিন পরাধীন থাকার পর মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতার পর দেশটিতে কিছু সময়ের জন্য সামরিক শাসন চললেও বর্তমানে বেশিরভাগ সময় ধরে গণতান্ত্রিক শাসন চলছে। এর ফলে আইনের শাসন ও মৌলিক অধিকারের ন্যায় গুরুত্বপূর্ণ বিষয়গুলো মোটামুটি কার্যকর থাকার কারণে মানুষ মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বিষয়টির সুফল ভোগ করছে।

Comilla · 2023

উত্তর

'LibertyLiberty^{\prime} শব্দটির ল্যাটিন শব্দ 'LiberLiber^{\prime} থেকে এসেছে।

উত্তর

মৌলিক অধিকার হচ্ছে সেসব অধিকার যা সংবিধানে সন্নিবেশিত ও বলবৎযোগ্য থাকে। বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগে ২৭ থেকে ৪৪ অনুচ্ছেদ পর্যন্ত মৌলিক অধিকার সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে। মৌলিক অধিকার সর্বদা নাগরিকের মর্যাদা রক্ষার জন্য তৈরি করা হয় এবং যা প্রতিটি নাগরিককে তার ব্যক্তিত্বের পূর্ণমাত্রার বিকাশিত করতে সহায়তা করে। নাগরিক জীবনকে পরিপূর্ণ ও সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার জন্য মৌলিক অধিকার আবশ্যক। তাই ব্যক্তি ও দেশের সর্বাত্মক উন্নয়নের জন্য মৌলিক অধিকার অত্যন্ত প্রয়োজনীয়।

উত্তর

উদ্দীপকের বিষয়টি তথা স্বাধীনতার সাথে আইন ও নৈতিকতার ঘনিষ্ঠ সম্পর্কে বিদ্যমান। আইনকে স্বাধীনতার শর্ত হিসেবে উল্লেখ করা হয়। কেননা সমাজে আইন না থাকলে সমাজে বিশৃঙ্খলা বিরাজ করবে, সামাজিক অন্যায় - অবিচার বেড়ে যাবে। মানুষ তার স্বাধীনতা উপভোগ করতে পারবে না। আইন স্বাধীনতাকে যথাযথভাবে উপভোগ করার সুযোগ সৃষ্টি করে। স্বাধীনতা উপভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। রাষ্ট্র আইন প্রণয়ন করে নাগরিককে স্বাধীনতা ভোগের ক্ষেত্রে কে প্রসারিত করে। এক্ষেত্রে আইন স্বাধীনতার অভিভাবক ও পরিচালক হিসেবে কাজ করে। রাষ্ট্রীয় আইন মানুষকে অন্যের স্বাধীনতা হস্তক্ষেপ করা থেকে বিরত রাখে। আইন স্বাধীনতা কে নিয়ন্ত্রণ করে থাকে। আবার নৈতিকতা ও স্বাধীনতার মাঝেও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। নৈতিকতা মানুষের মাঝে ভালো-মন্দ, ন্যায়- অন্যায়, সৎ -অসৎ, উচিত-অনুচিত ইত্যাদি বোধ জাগ্রত করে এমন এক মূল্যবোধের জন্ম দেয় যার ফলে ব্যক্তি নিজের ভোগ করার পাশাপাশি অন্যকে তার পূর্ণ স্বাধীনতা ভোগের সুযোগ প্রদান করে। নৈতিকতার গুণে গুণান্বিত হয়ে ব্যক্তি অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করে না বরং তাকে সম্মান করতে শেখে। তাই বলা যায় স্বাধীনতার সাথে আইন ও নৈতিকতার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত ঘটনার প্রেক্ষিতে তথা মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষিতে দক্ষিণ এশিয়ার দৃষ্টির মানুষ অর্জিত যে জিনিসটির অর্থাৎ স্বাধীনতার সুফল ভোগ করছে তার বেশ কিছু রক্ষা কবজ রয়েছে। স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। অনেক সময় নানা কারণে ব্যক্তি স্বাধীনতা বাধাগ্রস্ত হয়। এটি সামাজিক সাম্য প্রতিষ্ঠার পাশাপাশি ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে পথকে প্রশস্ত করে। গণতন্ত্র কে রক্ষার প্রথম ও প্রধান রক্ষাকবচ বলা হয়। গণতন্ত্রে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে এবং ব্যক্তি স্বাধীনতা রক্ষিত হয়। স্বাধীনতার রক্ষাকবচ আইন। আই এম ব্যাক্তি স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করে স্বাধীনতাকে অর্থবহ করে তোলে। তাছাড়া স্বাধীনতা রক্ষায় দায়িত্বশীল সরকারের ভূমিকা অপরিসীম। দায়িত্বশীল সরকার তাদের কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে বিধায় জনগণের অধিকার ও স্বাধীনতা রক্ষায় সচেষ্ট থাকে। স্বাধীনতা রক্ষা করার জন্য প্রয়োজন স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ। আইন ও শাসন বিভাগের নিয়ন্ত্রণমুক্ত হয়ে বিচার বিভাগ স্বাধীন ও নিরপেক্ষভাবে বিচারকার্য সম্পাদন করতে পারলে জনগণের স্বাধীনতা রক্ষিত হয়। অর্থনৈতিক সাম্য ছাড়া স্বাধীনতা ভোগ করা অসম্ভব। আইনের শাসন জনগণের স্বাধীনতা রক্ষায় অন্যতম রক্ষাকবচ হিসেবে কাজ করে। এছাড়াও সরকারও জনগণের মধ্যকার সুসম্পর্ক ও স্বাধীনতার ক্ষেত্র কে প্রসারিত করে। সমাজে ন্যায় বিচার থাকলে স্বাধীনতা রক্ষিত হয়।পরিশেষে বলা যায়, উপরিউক্ত রক্ষাকবচ সমূহ স্বাধীনতাকে করে এর ভোগের ক্ষেত্রকে প্রসারিত করে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।