সিদ্দিক পৌরনীতি ও সুশাসনের কোন বিষয়টি প্রতিষ্ঠায় কাজ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সিদ্দিক পৌরনীতি ও সুশাসনের সামাজিক সাম্য বিষয়টি প্রতিষ্ঠায় কাজ করেছেন। সাম্য মূলত একটি বৃহৎ অখন্ড প্রত্যয়। সাম্য অর্থ সমান বা সমতা। সাম্যের সাধারণ অর্থ হচ্ছে পরস্পরের সমতা ও অভিন্নতা। অর্থাৎ সাধারণভাবে সাম্য বলতে বোঝায় সকল মানুষ সমান ধারণাকে। কিন্তু প্রকৃতপক্ষে সব মানুষ সমান নয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যখন সকল মানুষকে সমান সামাজিক সুযোগ-সুবিধা প্রদান করা হয় তখনই সামাজিক সাম্যের উদ্ভব ঘটে। এটি এমন এক সামাজিক পরিবেশকে নির্দেশ করে যেখানে প্রত্যেক স্বীয় যোগ্যতা অনুসারে সমান সামাজিক অধিকার ভোগ করে। দাস ও সমস্ত সমাজে সামাজিক সাম্যের অস্তিত্ব ছিল না। পরবর্তীকালে আইনের ক্লাবের ফলে সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হয়। উদ্দীপকে সমাজকর্মী সিদ্দিক এমন একটি সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করেছেন যেখানে জাতি, ধর্ম, বর্ণ ভেদে কোনো বৈষম্য থাকবে না। অর্থাৎ উদ্দীপকের সমাজ প্রতিষ্ঠায় কাজ করেছেন তা সামাজিক সাম্য প্রতিষ্ঠাকেই নির্দেশ করে। সুতরাং বলা যায়, সিদ্দিক সামাজিক সাম্য প্রতিষ্ঠায় কাজ করেছেন।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
সিদ্দিক পৌরনীতি ও সুশাসনের কোন বিষয়টি প্রতিষ্ঠায় কাজ করেছেন? ব্যাখ…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর