উক্ত বিষয়টির সাথে সুশাসনের সম্পর্ক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত বিষয়টির সাথে সুশাসন গভীরভাবে সম্পর্কিত। সুশাসন এক ধরনের মূল্যবোধ। আর মূল্যবোধ হলো সমাজ ও রাষ্ট্রের ভিত্তি। অন্যদিকে, মূল্যবোধ বলতে কখনো কখনো কেবলই নৈতিক মূল্যবোধকে নির্দেশ করা হয়। নৈতিক মূল্যবোধ সমাজব্যবস্থাকে সুশৃংখল ও নিয়ন্ত্রিত করে সমাজ ব্যবস্থায় স্থিতিশীলতা আনায়ন করে। আর একটি সুশৃংখল, সুনিয়ন্ত্রিত ও স্থিতিশীলতার কাঙ্খিত প্রতিফলনের বাস্তব রূপই হলো সুশাসন।অর্থাৎ সুশাসন ও নৈতিক মূল্যবোধ গভীরভাবে সম্পর্কিত। আবার নৈতিক মূল্যবোধ নাগরিকদের আত্মসংযমী, ধৈর্যশীল ও বিবেকবান হিসেবে গড়ে তোলে। এভাবে দায়িত্বশীল নাগরিক সৃষ্টির মাধ্যমে নৈতিক মূল্যবোধ রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণ করে ও শাসন ব্যবস্থায় গতিশীলতা দান করে। এছাড়া নৈতিক মূল্যবোধ নাগরিকদের শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ও দায়িত্বরোধের শিক্ষা নিশ্চিত করে থাকে। আর তাই নিঃসন্দেহে এ কথা বলা যায় যে, সুশাসনের সাথে নৈতিক মূল্যবোধ ওতপ্রোতভাবে জড়িত।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উক্ত বিষয়টির সাথে সুশাসনের সম্পর্ক বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর