শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত জাহিদের কর্মকান্ডে কোন ধরনের মূল্যবোধের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত জাহিদের কর্মকান্ডে নৈতিক মূল্যবোধ প্রতিফলিত হয়েছে। নাগরিক ও সমাজের কার্যকারণ ক্ষেত্র প্রসারিত হওয়ার সাথে সাথে মূল্যবোধ ও বিভিন্ন ক্ষেত্রে প্রসারিত হয়েছে। মূল্যবোধ হল এমন একটি বিমূর্ত বিষয় যা সমাজের মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণ করে। মূল্যবোধের বেশ কিছু ধরন রয়েছে। এর মধ্যে নৈতিক মূল্যবোধ একটি। উদ্দীপকে জাহিদের এলাকায় কিছুদিন পূর্বে প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষতি সাধিত হলে জাহিদ তার বন্ধুদের নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ায় এবং ক্ষতিগ্রস্তদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তার এ ধরনের কার্যকলাপের মধ্য দিয়ে নৈতিক মূল্যবোধের প্রতিফলন ঘটেছে। নীতি ও উচিত অনুচিত বোধ হলো নৈতিক মূল্যবোধের উৎস। এ মূল্যবোধ সমাজের মানুষের সম্প্রীতির বন্ধন সুদৃঢ করে, মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি করে এবং একে অন্যের দুঃখে সাহায্য -সহযোগিতার আদর্শে মানুষকে অনুপ্রাণিত করে । চিন্তা চেতনা, ন্যায়বোধ,কর্তব্যবোধ, শৃঙ্খলাবোধের সমন্বয়ে গঠিত হয় ব্যক্তির মূল্যবোধ। এসব মানবিক ও সামাজিক মূল্যবোধের প্রত্যেকটি উপাদান ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের পাশাপাশি সামাজিক ঐক্য, সম্প্রীতি ও শৃঙ্খলা স্থাপন করে। পরিশেষে বলতে পারি, উদ্দীপকে জাহিদের কর্মকাণ্ডের নৈতিক মূল্যবোধের প্রতিফলন ঘটেছে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত জাহিদের কর্মকান্ডে কোন ধরনের মূল্যবোধের প্রতিফলন ঘট…

উদ্দীপক

কলেজ পড়ুয়া জাহিদ আর শিক্ষক ও বন্ধুদের নিকট খুবই প্রিয়। সে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকে এবং সহপাঠক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ করে। কিছুদিন পূর্বে তার এলাকায় প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষতি সাধিত হয়। তখন যায় তার বন্ধুদের নিয়ে দূর্গত মানুষের পাশে দাঁড়ায় এবং ক্ষতিগ্রস্তদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

Barisal · 2023

উত্তর

যখন কোন আইন এবং নীতি মেনে কোন সিদ্ধান্ত গ্রহণ এবং তার বাস্তবায়ন করা হয় তখন তাকে স্বচ্ছতা বলে।

উত্তর

আইনের শাসনের অর্থ আইনের প্রাধান্য স্বীকার করা এবং আইন অনুযায়ী শাসন করা। আইন নাগরিক স্বাধীনতার রক্ষাকবচ। আইনের যথাযথ প্রয়োগ এবং সকলের প্রতি সমান দৃষ্টিভঙ্গি পোষণের মাধ্যমে আইনের আশ্রয় লাভের অধিকার নাগরিক স্বাধীনতাকে প্রসারিত করে। ফলে নাগরিক স্বাধীনতা রক্ষা পায়। এক কথায়, আইনের শাসনের দ্বারা সাম্য, স্বাধীনতা ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা হয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত জাহিদের কর্মকান্ডে নৈতিক মূল্যবোধ প্রতিফলিত হয়েছে। নাগরিক ও সমাজের কার্যকারণ ক্ষেত্র প্রসারিত হওয়ার সাথে সাথে মূল্যবোধ ও বিভিন্ন ক্ষেত্রে প্রসারিত হয়েছে। মূল্যবোধ হল এমন একটি বিমূর্ত বিষয় যা সমাজের মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণ করে। মূল্যবোধের বেশ কিছু ধরন রয়েছে। এর মধ্যে নৈতিক মূল্যবোধ একটি। উদ্দীপকে জাহিদের এলাকায় কিছুদিন পূর্বে প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষতি সাধিত হলে জাহিদ তার বন্ধুদের নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ায় এবং ক্ষতিগ্রস্তদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তার এ ধরনের কার্যকলাপের মধ্য দিয়ে নৈতিক মূল্যবোধের প্রতিফলন ঘটেছে। নীতি ও উচিত অনুচিত বোধ হলো নৈতিক মূল্যবোধের উৎস। এ মূল্যবোধ সমাজের মানুষের সম্প্রীতির বন্ধন সুদৃঢ করে, মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি করে এবং একে অন্যের দুঃখে সাহায্য -সহযোগিতার আদর্শে মানুষকে অনুপ্রাণিত করে । চিন্তা চেতনা, ন্যায়বোধ,কর্তব্যবোধ, শৃঙ্খলাবোধের সমন্বয়ে গঠিত হয় ব্যক্তির মূল্যবোধ। এসব মানবিক ও সামাজিক মূল্যবোধের প্রত্যেকটি উপাদান ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের পাশাপাশি সামাজিক ঐক্য, সম্প্রীতি ও শৃঙ্খলা স্থাপন করে। পরিশেষে বলতে পারি, উদ্দীপকে জাহিদের কর্মকাণ্ডের নৈতিক মূল্যবোধের প্রতিফলন ঘটেছে।

উত্তর

সমাজে মানবতাবোধ জাগ্রত করার ক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত নৈতিক মূল্যবোধের ভূমিকা অপরিহার্য। নীতি ও উচিত-অনুচিত বোধ হল নৈতিক মূল্যবোধের উৎস। এ মূল্যবোধ মানুষের মাঝে মানবিকতাবোধ জাগ্রত করে, মানুষকে সৎ পথে চলতে এবং অন্যের দুঃসময়ে পাশে থাকতে অনুপ্রাণিত করে। উদ্দীপকে জাহিদ ও তার বন্ধুদের কর্মকাণ্ডের নৈতিক মূল্যবোধের পরিপূর্ণ প্রতিফলন ঘটেছে। জীবনে ঝুঁকি নিয়ে অন্যের সেবা করা নৈতিক মূল্যবোধের পরিচায়ক। আর নৈতিক মূল্যবোধ মানুষকে চরিত্রবান হওয়ার শিক্ষা দেয়। দেশের প্রতি ভালোবাসা ও নাগরিকের চেতনা বৃদ্ধিতে এ মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিজের প্রতি, দেশের প্রতি, সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনে উৎসাহিত করে এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সহায়তা করে।মূল্যবোধ মানুষকে অসহায় ও আত্মমানবতার পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করে। তাই বলা যায়, মানবতাবোধ জাগ্রত করার ক্ষেত্রে উক্ত মূল্যবোধ অর্থাৎ নৈতিক মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।