সমাজে মানবতাবোধ জাগ্রত করার ক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত মূল্যবোধের ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: সমাজে মানবতাবোধ জাগ্রত করার ক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত নৈতিক মূল্যবোধের ভূমিকা অপরিহার্য। নীতি ও উচিত-অনুচিত বোধ হল নৈতিক মূল্যবোধের উৎস। এ মূল্যবোধ মানুষের মাঝে মানবিকতাবোধ জাগ্রত করে, মানুষকে সৎ পথে চলতে এবং অন্যের দুঃসময়ে পাশে থাকতে অনুপ্রাণিত করে। উদ্দীপকে জাহিদ ও তার বন্ধুদের কর্মকাণ্ডের নৈতিক মূল্যবোধের পরিপূর্ণ প্রতিফলন ঘটেছে। জীবনে ঝুঁকি নিয়ে অন্যের সেবা করা নৈতিক মূল্যবোধের পরিচায়ক। আর নৈতিক মূল্যবোধ মানুষকে চরিত্রবান হওয়ার শিক্ষা দেয়। দেশের প্রতি ভালোবাসা ও নাগরিকের চেতনা বৃদ্ধিতে এ মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিজের প্রতি, দেশের প্রতি, সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনে উৎসাহিত করে এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সহায়তা করে।মূল্যবোধ মানুষকে অসহায় ও আত্মমানবতার পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করে। তাই বলা যায়, মানবতাবোধ জাগ্রত করার ক্ষেত্রে উক্ত মূল্যবোধ অর্থাৎ নৈতিক মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
সমাজে মানবতাবোধ জাগ্রত করার ক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত মূল্যবোধের ভ…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর