অতীতে 'স্বর্গরাজ্য ' রাষ্ট্রটিতে কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর যেসব সাম্য থেকে বঞ্চিত ছিল সেগুলো উল্লেখ কর।
উত্তর: অতীতে 'স্বর্গরাজ্য ' রাষ্ট্রটিতে কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী সামাজিক সাম্য থেকে বঞ্চিত ছিল। জাতি-ধর্ম-বর্ণ ও পেশাগত কারণে যখন মানুষের মানুষের কোন পার্থক্য করা হয় না তখন তাকে সামাজিক সাম্য বলে। অর্থাৎ সামাজিক সাম্য মানে হলো সামাজিক ক্ষেত্রে সকলেই সমান। সমাজে যখন সকল মানুষকে সমান সামাজিক সুযোগ-সুবিধা প্রদান করা হয় তখন সামাজিক সাম্যের উদ্ভব ঘটে। এটি এমন এক সামাজিক পরিবেশকে নির্দেশ করে যেখানে স্বীয় যোগ্যতা অনুসারে সকলের সমান সামাজিক অধিকার ভোগ করে। দাস ও সামন্ত সমাজে সামাজিক সাম্যের অস্তিত্ব ছিল না। পরবর্তীকালে আইনের শাসনের প্রসার লাভের ফলে সামাজিক শ্যামর প্রতিষ্ঠিত হয়। উদ্দীপকে বলা হয়েছে, 'স্বর্গরাজ্য ' রাষ্ট্রে একসময় বর্ণবাদ প্রথা প্রচলিত ছিল। শ্বেতাঙ্গরা সমাজের সকল সুযোগ-সুবিধা ভোগ করলেও শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, চলাফেরা, খেলাধুলা প্রবৃদ্ধির ক্ষেত্রে কৃষ্ণাঙ্গদের সমান সুযোগ ছিল না। এরূপ বর্ণনায় বলা যায়, কৃষ্ণাঙ্গরা সামাজিক সাম্য থেকে বঞ্চিত ছিল। কারণ সামাজিক সাম্য দ্বারা প্রতিটি ব্যক্তি তার নিজ নিজ যোগ্যতা বিকাশে সমান সামাজিক সুবিধা প্রাপ্ত হয়। সমাজে বসবাসকারী শ্বেতাঙ্গরা এক ধরনের সুযোগ-সুবিধা পাবে কৃষ্ণাঙ্গরা তা পাবে না, শ্বেতাঙ্গরা শিক্ষা ও খেলাধুলার সুযোগ লাভ করবে আর কৃষ্ণাঙ্গরা তা থেকে বঞ্চিত হবে এরূপ অবস্থা সামাজিক সাম্যবস্থাকে নির্দেশ করে না। তা সামাজিক বৈষম্যকে নির্দেশ করে।শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, চলাফেরা, খেলাধুলা প্রভৃতি ক্ষেত্রের শ্রেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গরা সমান সুযোগ লাভ করলেই তা সামাজিক সাম্যকে নির্দেশ করে, যেটি উদ্দীপকে উপেক্ষিত থেকেছে। সুতরাং এটা স্পষ্ট হয় যে, কৃষ্ণাঙ্গরা সামাজিক সাম্য থেকে বঞ্চিত ছিল।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
অতীতে 'স্বর্গরাজ্য ' রাষ্ট্রটিতে কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর যেসব সাম্য থেক…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর