"সুশাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার সাম্যের ভূমিকা ও অপরিসীম"-বর্ণিত স্বর্গরাজ্য রাষ্ট্রের আলোকে উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: সুশাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার ক্ষেত্রে সাম্যের ভূমিকা অপরিসীম - উদ্দীপকের আলোকে এই উক্তিটি যথার্থ। সুশাসন হচ্ছে এক ধরনের শাসন প্রক্রিয়া যার মাধ্যমে ক্ষমতা সুষ্ঠুভাবে চর্চা করা হয়। এ শাসন প্রক্রিয়ায় জনগণ স্বাধীনভাবে অংশগ্রহণ করতে পারে, সরকারের নীতি ও কর্মকাণ্ড সম্পর্কে অবগত থাকে এবং নারী-পুরুষ স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে। অন্যদিকে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের যেসব চিন্তাভাবনা, লক্ষ্য,উদ্দেশ্য ও সংকল্প মানুষের গণতান্ত্রিক আচার ব্যবহার ও দৈনন্দিন কর্মকান্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকে গণতান্ত্রিক মূল্যবোধ বলে। গণতান্ত্রিক রাষ্ট্রে এসব মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি প্রধান মানদন্ড। গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রে বসবাসকারী মানুষের এসব মূল্যবোধের প্রতি শ্রদ্ধাবোধ আছে বলেই তারা এগুলোকে মেনে চলে। দেখা যাচ্ছে একটি রাষ্ট্র সুশাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য সর্বস্তরের জনগণের অংশগ্রহণ আবশ্যক। ধর্ম-বর্ণ-নারী-পুরুষ নির্বিশেষে যখন সবাই রাষ্ট্রের প্রতি অনুগত হয়ে রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালনে উদ্বুদ্ধ হয় তখন সেই রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা পায় এবং জনগণ গণতান্ত্রিক মূল্যবোধের ধারক বলে বিবেচিত হয়। আর এ দুইয়ের অবস্থান নিশ্চিত করার জন্য সাম্যের গুরুত্ব সর্বাপেক্ষা অগ্রগণ্য। সমাজের সাম্য ও বিরাজ করলে প্রতিটি নাগরিক তাদের প্রাপ্য অধিকার ভোগ করার সুযোগ পাবে। ফলে তারা রাষ্ট্রীয় কাজে স্বাধীনভাবে অংশ নিতে পারবে এবং স্বাধীনভাবে নিজেদের মতামতকে সবার সামনে উপস্থাপন করতে পারবে। সাম্যের মাধ্যমে সর্বস্তরের জনগণ তথা নারী-পুরুষ, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মাঝে ঐক্যমত প্রতিষ্ঠা পাবে যেটি গণতান্ত্রিক মূল্যবোধ গঠনের জন্য অপরিহার্য। উপরোক্ত আলোচনা শেষে বলা যায়, সাম্যের মাধ্যমে একটি সভ্য সমাজের সূচনা হয়। শ্রেণীবিদহীন গণতান্ত্রিক সমাজ সাম্যের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে। সাম্যহীন রাষ্ট্র ব্যবস্থায় সর্বদা আয় ও সম্পদের বৈষম্য বিরাজ করে। ফলে সমাজের শ্রেণীবিভেদ বিরাজ করে গণতান্ত্রিক আবহ বিনষ্ট হয়। রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠার দাররুদ্ধ হয়ে যায়। সুতরাং এটা স্পষ্ট হয় যে, সুশাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার ক্ষেত্রে সাম্যের ভূমিকা অপরিসীম।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
"সুশাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার সাম্যের ভূমিকা ও অপরিসীম"…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর