শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লেখিত রাসেলের মধ্যে মূল্যবোধের কোন দিকগুলো ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত রাসেল এর মধ্যে মূল্যবোধের সহমর্মিতা ও সহনশীলতা উপাদানগুলো ফুটে ওঠে।সমাজ কাঠামোর অবিচ্ছেদ্য উপাদান হলো মূল্যবোধ। যে চিন্তাভাবনা, লক্ষ্য,উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার ব্যবহার ও কর্মকান্ডকে নিয়ন্ত্রন ও পরিচালিত করে তাই মূল্যবোধ। মূল্যবোধ নির্ধারিত হয়ে সমাজের মানুষের আচার-আচরণ তথা সমষ্টিকে গ্রহণযোগ্য রীতিনীতি ও নৈতিকতার দ্বারা। প্রতিটি সমাজের প্রচলিত ভিন্ন ভিন্ন মূল্যবোধের ভিন্ন উপাদান বিদ্যমান থাকে। এসব উপাদান সমূহ হলো- নীতি-নৈতিকতা, সামাজিক ন্যায় বিচার, স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন, শৃঙ্খলাবোধ, সহনশীলতা প্রভৃতি। উদ্দীপকের রাসেল ধনী পরিবারের সন্তান হয়েও কোন অহমিকা তার মধ্যে নেই। সব সময় অন্যের বিপদে-আপদে এগিয়ে আসে। তার বন্ধু রাজিব এর বাবা মারা গেলে সে রাজিবকে সারাক্ষণ সঙ্গ দেয় । বিপদের সাহায্য করে আর কষ্টের সমব্যথী হয়। রাসেলের এই রূপ কর্মকাণ্ডের মূল্যবোধের সহমর্মিতা ও সহনশীলতা উপাদান প্রকাশ পেয়েছে। কেননা, সহমর্মিতার মূল কথা হলো সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। রাসেলও তার বন্ধুর প্রতি সহমর্মিতা আচরণ করেছে যেটি মূল্যবোধ গঠনের অন্যতম উপাদান। এছাড়াও সহনশীলতা গুণের কারণে রাসেল ধনী পরিবারের সন্তান হয়েও মনের মধ্যে কোন অহমিকা ধারণ করেনি। অন্যের বিপদে সে ব্যথিত হয়। তাছাড়া সে বিনয়ী এবং মেধাবীও। সুতরাং এ থেকে বোঝা যায়, রাসেলের মধ্যে মূল্যবোধের সহনশীলতা ও সহমর্মিতা উপাদানের প্রকাশ ঘটেছে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লেখিত রাসেলের মধ্যে মূল্যবোধের কোন দিকগুলো ফুটে উঠেছে? …

উদ্দীপক

রাজীব ও রাসেল দুই বন্ধু। রাজিব নিম্নমধ্যবিত্ত পরিবারের ছেলে এবং রাসেল ধনী পরিবারের ছেলে।রাসেলের কোনো কিছুর অভাব নেই। সে যেমন মেধাবী, বিনয়ী, তেমনি সুদর্শন। কিন্তু কোন কিছু নিয়ে তার কোন অহমিকা নেই।সবসময় অন্যের বিপদে-আপদে এগিয়ে আসে। রাজিবের বাবা হঠাৎ মারা যান। রাসেল সার্বক্ষণ রাজিবকে আগলে রাখে, সঙ্গে থেকে সাহায্য করে, কষ্টের সমব্যথী হয়। তাই সকলে রাসেলকে ভালোবাসে।

Rajshahi · 2022

উত্তর

জাতি-ধর্ম-বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে সকলকে সমান সুযোগ সুবিধা প্রদানের ব্যবস্থাই হলো সাম্য।

উত্তর

প্রশাসনের স্বেচ্ছাচারিতা দূর করে সুশাসন নিশ্চিত করতে জবাবদিহিতা প্রয়োজন। জবাবদিহিতা অর্থ হচ্ছে দায়িত্ববোধ অর্থাৎ নিজের দায়িত্ব, কর্তব্য ও কার্যক্রম সম্পর্কে সঠিক ব্যাখ্যা দেওয়া। একটি রাষ্ট্রের শাসন বিভাগ যেমন তাদের গৃহীত সিদ্ধান্ত ও কাজের জন্য আইন বিভাগের নিকট জবাবদিহি করতে বাধ্য থাকে, তেমনি রাষ্ট্রে অভ্যান্তরস্থীত সংগঠন পরিচালনার জন্যও এর পরিচালকদের দায়বদ্ধ থাকতে হয়, জবাবদিহি করতে হয়। এরূপ জবাবদিহিতা না থাকলে প্রশাসনের কর্তাব্যক্তিরা নিজেদের জনগণের সেবক না ভেবে প্রভু মনে করে। ফলে প্রশাসনের গতিশীলতা মন্থর হয়ে যায়,সুশাসন প্রতিষ্ঠার অন্তরায়। এ কারণে রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠায় জবাবদিহিতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ ।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত রাসেল এর মধ্যে মূল্যবোধের সহমর্মিতা ও সহনশীলতা উপাদানগুলো ফুটে ওঠে।সমাজ কাঠামোর অবিচ্ছেদ্য উপাদান হলো মূল্যবোধ। যে চিন্তাভাবনা, লক্ষ্য,উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার ব্যবহার ও কর্মকান্ডকে নিয়ন্ত্রন ও পরিচালিত করে তাই মূল্যবোধ। মূল্যবোধ নির্ধারিত হয়ে সমাজের মানুষের আচার-আচরণ তথা সমষ্টিকে গ্রহণযোগ্য রীতিনীতি ও নৈতিকতার দ্বারা। প্রতিটি সমাজের প্রচলিত ভিন্ন ভিন্ন মূল্যবোধের ভিন্ন উপাদান বিদ্যমান থাকে। এসব উপাদান সমূহ হলো- নীতি-নৈতিকতা, সামাজিক ন্যায় বিচার, স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন, শৃঙ্খলাবোধ, সহনশীলতা প্রভৃতি। উদ্দীপকের রাসেল ধনী পরিবারের সন্তান হয়েও কোন অহমিকা তার মধ্যে নেই। সব সময় অন্যের বিপদে-আপদে এগিয়ে আসে। তার বন্ধু রাজিব এর বাবা মারা গেলে সে রাজিবকে সারাক্ষণ সঙ্গ দেয় । বিপদের সাহায্য করে আর কষ্টের সমব্যথী হয়। রাসেলের এই রূপ কর্মকাণ্ডের মূল্যবোধের সহমর্মিতা ও সহনশীলতা উপাদান প্রকাশ পেয়েছে। কেননা, সহমর্মিতার মূল কথা হলো সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। রাসেলও তার বন্ধুর প্রতি সহমর্মিতা আচরণ করেছে যেটি মূল্যবোধ গঠনের অন্যতম উপাদান। এছাড়াও সহনশীলতা গুণের কারণে রাসেল ধনী পরিবারের সন্তান হয়েও মনের মধ্যে কোন অহমিকা ধারণ করেনি। অন্যের বিপদে সে ব্যথিত হয়। তাছাড়া সে বিনয়ী এবং মেধাবীও। সুতরাং এ থেকে বোঝা যায়, রাসেলের মধ্যে মূল্যবোধের সহনশীলতা ও সহমর্মিতা উপাদানের প্রকাশ ঘটেছে।

উত্তর

উদ্দীপকে রাসেলের মধ্যে বিদ্যমান মূল্যবোধ গুলো তথা সহনশীল ও সহমর্মিতা সমৃদ্ধ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা পালন করে। আমি এ বক্তব্যের সাথে একমত। মূল্যবোধ উৎসারিত হয় সমাজ থেকে। সমাজের মানুষজন যা ধারণ করে, সমাজ যেসব আচরণকে মূল্য দেয় তাই সাধারণ মূল্যবোধকে নির্দেশ করে। সমাজে নানা ধরনের মূল্যবোধ মানুষের আচার-আচরণকে নিয়ন্ত্রণ ও পরিচালিত করে। এসব মূল্যবোধ গুলো অনেক সময় এককভাবে অথবা সমষ্টিগত সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা পালন করে থাকে। উদ্দীপকে রাসেলের কর্মকাণ্ডে মূল্যবোধের সহনশীলতা ও সহমর্মিতা উপাদান গুলোর প্রতিফলন ঘটেছে। এসব উপাদান সমাজে ইতিবাচক পরিবর্তনের খুবই গুরুত্বপূর্ণ। কেননা সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। অর্থাৎ মানুষ মানুষের জন্য এ বিষয়টি হলো সামাজিক সহমর্মিতার মূলভিওি।সামাজিক সহমর্মিতা ধারণ করে মানুষ অন্যের সুখ-দুঃখের সাথী হয় ও একে অন্যেকে আপন করে নেয় এবং মানুষের মানুষে বৈষম্য দূর করে। সহমর্মিতার অনুভূতি রাষ্ট্র ও সমাজের ভিত্তি সুদৃঢ করে এবং সামাজিক বন্ধকে শক্তিশালী করে। সুতরাং আলোচনার শেষে বলা যায়, সহনশীলতা ও সহমর্মিতার মত গুরুত্বপূর্ণ উপাদানগুলো মূল্যবোধের ভিত্তিকে সুদৃঢ় হতে সাহায্য করে। আর এরূপ মূল্যবোধের উৎপাদন গুলো সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে সমৃদ্ধ সমাজ গঠনের সহায়তা করে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।