উদ্দীপকে রাসেলের মধ্যে বিদ্যমান মূল্যবোধ গুলো সমৃদ্ধ সমাজ গঠনের ইতিবাচক ভূমিকা পালন করে- তুমি কি একমত?
উত্তর: উদ্দীপকে রাসেলের মধ্যে বিদ্যমান মূল্যবোধ গুলো তথা সহনশীল ও সহমর্মিতা সমৃদ্ধ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা পালন করে। আমি এ বক্তব্যের সাথে একমত। মূল্যবোধ উৎসারিত হয় সমাজ থেকে। সমাজের মানুষজন যা ধারণ করে, সমাজ যেসব আচরণকে মূল্য দেয় তাই সাধারণ মূল্যবোধকে নির্দেশ করে। সমাজে নানা ধরনের মূল্যবোধ মানুষের আচার-আচরণকে নিয়ন্ত্রণ ও পরিচালিত করে। এসব মূল্যবোধ গুলো অনেক সময় এককভাবে অথবা সমষ্টিগত সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা পালন করে থাকে। উদ্দীপকে রাসেলের কর্মকাণ্ডে মূল্যবোধের সহনশীলতা ও সহমর্মিতা উপাদান গুলোর প্রতিফলন ঘটেছে। এসব উপাদান সমাজে ইতিবাচক পরিবর্তনের খুবই গুরুত্বপূর্ণ। কেননা সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। অর্থাৎ মানুষ মানুষের জন্য এ বিষয়টি হলো সামাজিক সহমর্মিতার মূলভিওি।সামাজিক সহমর্মিতা ধারণ করে মানুষ অন্যের সুখ-দুঃখের সাথী হয় ও একে অন্যেকে আপন করে নেয় এবং মানুষের মানুষে বৈষম্য দূর করে। সহমর্মিতার অনুভূতি রাষ্ট্র ও সমাজের ভিত্তি সুদৃঢ করে এবং সামাজিক বন্ধকে শক্তিশালী করে। সুতরাং আলোচনার শেষে বলা যায়, সহনশীলতা ও সহমর্মিতার মত গুরুত্বপূর্ণ উপাদানগুলো মূল্যবোধের ভিত্তিকে সুদৃঢ় হতে সাহায্য করে। আর এরূপ মূল্যবোধের উৎপাদন গুলো সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে সমৃদ্ধ সমাজ গঠনের সহায়তা করে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রাসেলের মধ্যে বিদ্যমান মূল্যবোধ গুলো সমৃদ্ধ সমাজ গঠনের ইতি…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর