উদ্দীপকে বর্ণিত মিজানুর রহমানের সকলের কাছে ভোট প্রার্থনায় কোন ধরনের সাম্যের মিল রয়েছে? পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপক্ষে বর্ণিত মিজানুর রহমানের সকলের কাছে ভোট প্রার্থনা রাজনৈতিক সাম্যের মিল রয়েছে।রাজনৈতিক সাম্য বলতে রাষ্ট্রের রাজনৈতিক কার্যকলাপের সব নাগরিকের সমান সুযোগ সুবিধা ব্যবস্থা করাকে বোঝায়। রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হলে প্রত্যেক নাগরিক তার ব্যক্তির সত্তার বিকাশ ঘটাতে স্বাধীনভাবে কাজ করতে পারে। নির্বাচন প্রক্রিয়া থেকে শুরু করে রাষ্ট্রের শাসনব্যবস্থা সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য সকল নাগরিকের সমান সুযোগ-সুবিধা সৃষ্টি হলেই রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হয়েছে বলা যাবে। উদ্দীপকে জনাব মিজানুর রহমানকে রাজনৈতিক দলের নেতা। তিনি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল ধর্মাবলম্বী লোকের কাছে ভোট প্রার্থনা করেন। এরূপ কাজের মাধ্যমে মূলত রাজনৈতিক সাম্য প্রতিফলিত হয়েছে। কেননা রাজনৈতিক সাম্য বলতে রাজনৈতিক অধিকার ভোগের ক্ষমতাকে বোঝায়। ধর্ম-বর্ণ-শ্রেণী নির্বিশেষে সকল নাগরিকের ভোটাধিকার, নির্বাচিত হওয়ার অধিকার, সরকারি চাকরি ল্যাবের অধিকার প্রভৃতি রাজনৈতিক অধিকারকে নির্দেশ করে। আর নাবালক, দেউলিয়া ও উম্মাদ ব্যতীত সবাই এসব রাজনৈতিক অধিকার ভোগ করার সুযোগ পেলে রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হয়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত মিজানুর রহমানের সকলের কাছে ভোট প্রার্থনায় কোন ধরনের…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর