শেয়ারFacebookWhatsApp

"তিনি নির্বাচনে হেরে যান এবং পরাজয় কে মেনে নেন "-উদ্দীপকে এ লাইনটি কোন ধরনের মূল্যবোধকে ইঙ্গিত করেছে? ব্যাখ্যা কর।

উত্তর: তিনি নির্বাচনে হেরে যান এবং পরাজয় কে মেনে নেন। উদ্দীপকে এ লাইনটি রাজনৈতিক মূল্যবোধকে ইঙ্গিত করেছে। একটি গণতন্ত্র রাষ্ট্রের যেসব চিন্তাভাবনা, লক্ষ্য,উদ্দেশ্য ও সংকল্প মানুষের গণতন্ত্রের আচার-ব্যবহার ও দৈনন্দিন কর্মকান্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকে গণতন্ত্রের মূল্যবোধ বলে। গণতান্ত্রিক রাষ্ট্রে এসব মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি প্রধান মানদন্ড। গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রে বসবাসকারী মানুষের এসব মূল্যবোধের প্রতি শ্রদ্ধাবোধ আছে বললেই তারা এগুলোকে মেনে চলে। উদ্দীপকে জনাব মিজানুর রহমান নির্বাচনে হেরে গিয়ে পরাজয় মেনে নেন। তার এর কর্মকাণ্ডে গণতান্ত্রিক মূল্যবোধের প্রকাশ ঘটেছে। কেননা, গণতান্ত্রিক মূল্যবোধের অন্যতম বৈশিষ্ট্য হলো পরমতসহিষ্ণুতা, সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, দেশপ্রেম এবং শৃঙ্খলাবোধ। গণতান্ত্রিক মূল্যবোধের এ সকল বৈশিষ্ট্যগুলো জনাব মিজানুর রহমানের মাঝে প্রকাশ পেয়েছে। পরমতসহিষ্ণুতার কারণে তিনি নির্বাচনকালীন সময়ে সকলের কাছে গিয়েছেন নির্বাচন হেরে অন্যদের মতকে মেনে নিয়েছেন। এর মাধ্যমে অন্য প্রার্থীর প্রতি তার সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিচয় পাওয়া যায়। দেশপ্রেম ও শৃঙ্খলাবোধর কারণে নির্বাচনে হেরেও তিনি কোনো রকম বিরূপ প্রতিক্রিয়া না দেখিয়ে পরাজয় মেনে নিয়েছেন। এর মাধ্যমে শৃঙ্খলাবোধ এবং দেশের প্রতি ভালোবাসা ফুটে ওঠে। আর এসবই গণতান্ত্রিক মূল্যবোধকে উপস্থাপন করে। সুতরাং বলা যায়, নির্বাচনে হেরে গিয়ে পরাজয় মেনে নেওয়া গণতান্ত্রিক মূল্যবোধের বহিঃপ্রকাশ।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

"তিনি নির্বাচনে হেরে যান এবং পরাজয় কে মেনে নেন "-উদ্দীপকে এ লাইনটি…

উদ্দীপক

জনাব মিজানুর রহমান একটি রাজনৈতিক দলের নেতা। তিনি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল ধর্মাবলম্বী লোকের কাছে ভোট প্রার্থনা করেন। কিন্তু তিনি নির্বাচনে হেরে যান এবং পরাজয় মেনে নেন।

Sylhet · 2022

উত্তর

Law শব্দটির উদ্ভব ঘটেছে টিউটনিক শব্দ lag থেকে।

উত্তর

নাগরিকের ব্যক্তিত্ব ও জীবনকে বিকাশের জন্য এমন কতগুলো সুযোগ-সুবিধা যা সংবিধানে উল্লেখ থাকে এবং সরকার কর্তৃক অলঙ্ঘনীয় তাকে মৌলিক অধিকার বলে। মৌলিক অধিকার রাষ্ট্রীয় পরিমণ্ডলে আবদ্ধ এবং রাষ্ট্রীয় চেতনাবোধ থেকে মৌলিক অধিকার বিকাশ লাভ করে। মৌলিক অধিকার সুস্পষ্ট এবং নির্দিষ্ট, যা নাগরিকের কল্যাণ সাধনের জন্য প্রণয়ন করা হয়। নাগরিকের সুসভ্য জীবনযাপনের জন্য মৌলিক অধিকার অপরিহার্য।

উত্তর

উদ্দীপক্ষে বর্ণিত মিজানুর রহমানের সকলের কাছে ভোট প্রার্থনা রাজনৈতিক সাম্যের মিল রয়েছে।রাজনৈতিক সাম্য বলতে রাষ্ট্রের রাজনৈতিক কার্যকলাপের সব নাগরিকের সমান সুযোগ সুবিধা ব্যবস্থা করাকে বোঝায়। রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হলে প্রত্যেক নাগরিক তার ব্যক্তির সত্তার বিকাশ ঘটাতে স্বাধীনভাবে কাজ করতে পারে। নির্বাচন প্রক্রিয়া থেকে শুরু করে রাষ্ট্রের শাসনব্যবস্থা সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য সকল নাগরিকের সমান সুযোগ-সুবিধা সৃষ্টি হলেই রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হয়েছে বলা যাবে। উদ্দীপকে জনাব মিজানুর রহমানকে রাজনৈতিক দলের নেতা। তিনি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল ধর্মাবলম্বী লোকের কাছে ভোট প্রার্থনা করেন। এরূপ কাজের মাধ্যমে মূলত রাজনৈতিক সাম্য প্রতিফলিত হয়েছে। কেননা রাজনৈতিক সাম্য বলতে রাজনৈতিক অধিকার ভোগের ক্ষমতাকে বোঝায়। ধর্ম-বর্ণ-শ্রেণী নির্বিশেষে সকল নাগরিকের ভোটাধিকার, নির্বাচিত হওয়ার অধিকার, সরকারি চাকরি ল্যাবের অধিকার প্রভৃতি রাজনৈতিক অধিকারকে নির্দেশ করে। আর নাবালক, দেউলিয়া ও উম্মাদ ব্যতীত সবাই এসব রাজনৈতিক অধিকার ভোগ করার সুযোগ পেলে রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হয়।

উত্তর

তিনি নির্বাচনে হেরে যান এবং পরাজয় কে মেনে নেন। উদ্দীপকে এ লাইনটি রাজনৈতিক মূল্যবোধকে ইঙ্গিত করেছে। একটি গণতন্ত্র রাষ্ট্রের যেসব চিন্তাভাবনা, লক্ষ্য,উদ্দেশ্য ও সংকল্প মানুষের গণতন্ত্রের আচার-ব্যবহার ও দৈনন্দিন কর্মকান্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকে গণতন্ত্রের মূল্যবোধ বলে। গণতান্ত্রিক রাষ্ট্রে এসব মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি প্রধান মানদন্ড। গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রে বসবাসকারী মানুষের এসব মূল্যবোধের প্রতি শ্রদ্ধাবোধ আছে বললেই তারা এগুলোকে মেনে চলে। উদ্দীপকে জনাব মিজানুর রহমান নির্বাচনে হেরে গিয়ে পরাজয় মেনে নেন। তার এর কর্মকাণ্ডে গণতান্ত্রিক মূল্যবোধের প্রকাশ ঘটেছে। কেননা, গণতান্ত্রিক মূল্যবোধের অন্যতম বৈশিষ্ট্য হলো পরমতসহিষ্ণুতা, সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, দেশপ্রেম এবং শৃঙ্খলাবোধ। গণতান্ত্রিক মূল্যবোধের এ সকল বৈশিষ্ট্যগুলো জনাব মিজানুর রহমানের মাঝে প্রকাশ পেয়েছে। পরমতসহিষ্ণুতার কারণে তিনি নির্বাচনকালীন সময়ে সকলের কাছে গিয়েছেন নির্বাচন হেরে অন্যদের মতকে মেনে নিয়েছেন। এর মাধ্যমে অন্য প্রার্থীর প্রতি তার সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিচয় পাওয়া যায়। দেশপ্রেম ও শৃঙ্খলাবোধর কারণে নির্বাচনে হেরেও তিনি কোনো রকম বিরূপ প্রতিক্রিয়া না দেখিয়ে পরাজয় মেনে নিয়েছেন। এর মাধ্যমে শৃঙ্খলাবোধ এবং দেশের প্রতি ভালোবাসা ফুটে ওঠে। আর এসবই গণতান্ত্রিক মূল্যবোধকে উপস্থাপন করে। সুতরাং বলা যায়, নির্বাচনে হেরে গিয়ে পরাজয় মেনে নেওয়া গণতান্ত্রিক মূল্যবোধের বহিঃপ্রকাশ।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।