উদ্দীপকে আইনের কোন উৎসটির প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আইনের উৎস হিসেবে প্রথার ইঙ্গিত করা হয়েছে। প্রাচীনকাল থেকে যেসব আচার-ব্যবহার, রীতিনীতি ও অভ্যাস সমাজে অধিকাংশ জনগণ কর্তৃক সমর্থিত, স্বীকৃত ও পালিত হয়ে আসছে তাকে প্রথা বলে। প্রথা আইনের একটি সুপ্রাচীন উৎস। প্রাচীনকালে যখন কোন আইনের অস্তিত্ব ছিল না তখন প্রথার সাহায্যে মানুষের আচরণ নিয়ন্ত্রণ হতো। এমনকি ব্যক্তির সাথে ব্যক্তির কোন বিবাদ দেখা দিলে প্রথার মাধ্যমে তা মীমাংসা করা হতো। রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর এসব প্রথার রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও অনুমোদন লাভ করে আইনে পরিণত হয়। উদাহরণ হিসেবে বলা যায়, গ্রেট ব্রিটেনে অধিকাংশ আইন প্রথার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এসব আইনের প্রতি জনগণের ব্যাপক সমর্থন থাকায় আইনসভা এবং এসব প্রথাভিত্তিক আইনটি বাতিল করতে পারেনা। এমনকি রাষ্ট্র বিভিন্ন সময় প্রথাকে যুগোপযোগী করার জন্য প্রয়োজনে পরিবর্তন এনে আইন হিসেবে অনুমোদন প্রদান করে। উদ্দীপকে বলা হয়েছে, রাষ্ট্রের অধিকাংশ আইন দীর্ঘদিনের চর্চা বা অভ্যাস এর মাধ্যমে গড়ে উঠেছে। পরবর্তীতে আইনসভা উত্তর দীর্ঘদিনের রাজনৈতিক আচরণ কে বাতিল না করে আইন হিসেবে অনুমোদন দিয়েছে। এরূপ বর্ণনায় আইনের প্রথা উৎসের প্রতি আলোকপাত করা হয়েছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে আইনের কোন উৎসটির প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর