শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে কিরণের মধ্যে যে ধরনের মূল্যবোধের পরিচয় পাওয়া যায় তার প্রকৃতি বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকে কিরণের মাঝে নৈতিক মূল্যবোধের পরিচয় পাওয়া যায়। ন্যায়-অন্যায়,সুন্দর-অসুন্দর, রীতিনীতি, প্রথা, আচার-অনুষ্ঠান, নৈতিকতা, স্নেহ-ভালোবাসা, মায়া-মমতা ইত্যাদির সমষ্টি হলো নৈতিক মূল্যবোধ। এ মূল্যবোধের জন্য সমাজ স্থায়িত্ব লাভ করে। তাই নৈতিক মূল্যবোধকে সমাজের ভিত্তি হিসেবে গণ্য করা হয়। উদ্দীপকে হিরন তাদের বাবা-মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে চাইলে কিরণ তাতে বাধা দিলেন। তিনি বললেন, বাবা-মা যতদিন বেঁচে থাকবেন, ততদিন আমাদের সাথেই থাকবেন। কিরনের এমন পদক্ষেপের মাধ্যমে নৈতিক মূল্যবোধের প্রকাশ ঘটেছে। কারণ, নীতি ও উচিত-অনুচিত বোধ হলো নৈতিক মূল্যবোধের উৎস। অনেক ক্ষেত্রে নৈতিক মূল্যবোধকে মূল্যবোধ হিসেবে আখ্যায়িত করা হয়। মানুষ ন্যায়-অন্যায় পার্থক্য করে থাকে নৈতিক মূল্যবোধ দ্বারা। অন্যায় থেকে বিরত থাকা এবং ভালো মন্দের বিচার মানুষ নৈতিক মূল্যবোধ দ্বারা করে থাকে যেমনটি উদ্দীপকের কিরণ করছে। সুতরাং বলা যায়, কিরণের কর্মকাণ্ডে নৈতিক মূল্যবোধের প্রকাশ ঘটেছে। আর এ মূল্যবোধটি মানুষের ব্যক্তি জীবনকে উন্নত মানে নিয়ে যায়।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে কিরণের মধ্যে যে ধরনের মূল্যবোধের পরিচয় পাওয়া যায় তার প্…

উদ্দীপক

হিরন ও কিরণ দুই ভাই তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ঢাকায় বড় পদে চাকরিরত। তাদের বয়স্ক, অসুস্থ পিতা-মাতা তাদের সাথে বসবাস করেন। একদিন হিরন তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে চাইলেন। কিন্তু কিরণ তাতে বাধা দিলেন এবং বললেন বাবা-মা যতদিন বেঁচে থাকবেন ততদিন আমাদের সাথেই থাকবেন।

Sylhet · 2022

উত্তর

সাম্য হল জাতি-ধর্ম-বর্ণ,স্ত্রী-পুরুষ নির্বিশেষে সকলে সমান সুযোগ-সুবিধা প্রদানের ব্যবস্থা।

উত্তর

শাস্তির ভয়ে মানুষ আইন মেনে চলে। বিশ্বের প্রতিটি রাষ্ট্রে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে শাস্তি প্রদানের বিধান রয়েছে। আইন ভঙ্গের পরিণতি সম্পর্কে মানুষের সচেতনতা মানুষকে আইন মেনে চলতে উদ্বুদ্ধ করে। এছাড়াও ধর্মীয় বোধ, সামাজিক কল্যাণ ও শাস্তি প্রয়োগের কারণে মানুষ আইন মেনে চলে।

উত্তর

উদ্দীপকে কিরণের মাঝে নৈতিক মূল্যবোধের পরিচয় পাওয়া যায়। ন্যায়-অন্যায়,সুন্দর-অসুন্দর, রীতিনীতি, প্রথা, আচার-অনুষ্ঠান, নৈতিকতা, স্নেহ-ভালোবাসা, মায়া-মমতা ইত্যাদির সমষ্টি হলো নৈতিক মূল্যবোধ। এ মূল্যবোধের জন্য সমাজ স্থায়িত্ব লাভ করে। তাই নৈতিক মূল্যবোধকে সমাজের ভিত্তি হিসেবে গণ্য করা হয়। উদ্দীপকে হিরন তাদের বাবা-মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে চাইলে কিরণ তাতে বাধা দিলেন। তিনি বললেন, বাবা-মা যতদিন বেঁচে থাকবেন, ততদিন আমাদের সাথেই থাকবেন। কিরনের এমন পদক্ষেপের মাধ্যমে নৈতিক মূল্যবোধের প্রকাশ ঘটেছে। কারণ, নীতি ও উচিত-অনুচিত বোধ হলো নৈতিক মূল্যবোধের উৎস। অনেক ক্ষেত্রে নৈতিক মূল্যবোধকে মূল্যবোধ হিসেবে আখ্যায়িত করা হয়। মানুষ ন্যায়-অন্যায় পার্থক্য করে থাকে নৈতিক মূল্যবোধ দ্বারা। অন্যায় থেকে বিরত থাকা এবং ভালো মন্দের বিচার মানুষ নৈতিক মূল্যবোধ দ্বারা করে থাকে যেমনটি উদ্দীপকের কিরণ করছে। সুতরাং বলা যায়, কিরণের কর্মকাণ্ডে নৈতিক মূল্যবোধের প্রকাশ ঘটেছে। আর এ মূল্যবোধটি মানুষের ব্যক্তি জীবনকে উন্নত মানে নিয়ে যায়।

উত্তর

উদ্বেগে বর্ণিত হিরনের কার্যক্রমে মূল্যবোধবিরোধী কাজের প্রতিফলন ঘটেছে। আর মূল্যবোধ বিরোধী কার্যক্রম সমাজের জন্য মোটেই কল্যাণকর নয়। নীতি ও উচিত-অনুচিত বোধ হলো নৈতিক মূল্যবোধের উৎস। নৈতিক মূল্যবোধ হচ্ছে যেমন মনোভাব এবং আচরণ যা মানুষ সবসময় ভালো, কল্যাণকর ও অপরিহার্য বিবেচনা করে মানসিকভাবে তৃপ্তিবোধ করে। সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, অন্যায়কে অন্যায় বলা, অন্যায়ের কাছ থেকে নিজেকে বিরত রাখা এবং অন্যকে বিরত রাখতে পরামর্শ প্রদান করা, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো ও বিপদ থেকে উদ্ধারে তাকে সাহায্য করা, অসহায় ও ঋণ গ্রস্থ মানুষকে ঋণমুক্ত হতে সাহায্য করাকে নৈতিক মূল্যবোধ বলা যেতে পারে। উদ্দীপকে হিরনের কার্যক্রম কোনোভাবে সমাজের উপকারে আসে না। কারণ সমাজের মূলভিত্তি গ্রথিত নৈতিক মূল্যবোধের ওপর। কারণ সমাজ জীবনে নৈতিক মূল্যবোধের প্রভাব ঘটলে অনৈক্য ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এর ফলে সামাজিক বেড়াজাল ছিন্ন করে সমাজের নেমে আসে সামাজিক অবক্ষয়ের এক স্রোতাধারা। সমাজের অন্যতম বৈশিষ্ট্য হলো ন্যায়-অন্যায়, ভালো-মন্দ ইত্যাদি যাচাইপূর্বক শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করা। কিন্তু নৈতিক মূল্যবোধের অবক্ষয় ঘটলে সামাজিক বন্ধন শিথিল হয়ে যায়। সুতরাং বলা যায়, নৈতিক মূল্যবোধের অবক্ষয় সমাজের জন্য কোনদিন কল্যাণকর নয়, বরং তা সমাজের জন্য হুমকির কারণ এবং এই ধরনের আচরণ সমাজকে কলঙ্কিত করে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।