রাজু কী ধরনের সাম্য প্রতিষ্ঠায় কাজ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের রাজু পৌরনীতি ও সুশাসনের সামাজিক সাম্য বিষয়টি প্রতিষ্ঠায় কাজ করেছেন। সাম্য মূলত একটি বৃহওর অখন্ড প্রত্যয়।সামনের সাধারণ অর্থ হচ্ছে পরস্পর সমতা ও অভিন্নতা। অর্থাৎ সাধারণভাবে সাম্য বলতে বোঝায় সকল মানুষ সমান এ ধারণাকে। কিন্তু প্রকৃতপক্ষে সব মানুষ সমান নয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যখন সকল মানুষকে সমান সামাজিক সুযোগ-সুবিধা প্রদান করা হয় তখনই সামাজিক সাম্যের উদ্ভব ঘটে। এটি এমন এক সামাজিক পরিবেশকে নির্দেশ করে যেখানে প্রত্যেকে স্বীয় যোগ্যতা অনুসারে সমান সামাজিক অধিকার ভোগ করে। দাস ও সামন্ত সমাজে সামাজিক শ্যামের অস্তিত্ব ছিলনা। পরবর্তীকালে আইনের শাসনের প্রসার লাভের ফলে সামাজিক সময় প্রতিষ্ঠিত হয়। উদ্দীপকে সাংবাদিক রাজু এমন একটি সমাজ বিনির্মাণের লক্ষ্যে সংবাদ পরিবেশন করেন যেখানে জাতি, ধর্ম, বর্ণ বা অংশ ভেদে কোন বৈষম্য থাকবে না। অর্থাৎ উদ্দীপকের রাজু যে সমাজ প্রতিষ্ঠায় কাজ করেছেন তা সামাজিক সাম্য প্রতিষ্ঠাকেই নির্দেশ করে। সুতরাং বলা যায়, রাজু সামাজিক সাম্য প্রতিষ্ঠায় কাজ করছেন।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
রাজু কী ধরনের সাম্য প্রতিষ্ঠায় কাজ করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর