উদ্দীপক্ষে বর্ণিত শিক্ষার্থীদের মধ্যে কোন গুণাবলীর প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধের গুণাবলী প্রতিফলন ঘটেছে।মূল্যবোধ হলো এমন একটি বিমুর্ত বিষয়, যা সমাজের মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণ করে। নাগরিক ও সমাজের কার্যকরণ ক্ষেত্র প্রসারিত হওয়ার সাথে সাথে মূল্যবোধ ও বিভিন্ন ক্ষেত্র প্রসারিত হয়েছে। মূল্যবোধের ও বেশ কিছু ধরন রয়েছে। এর মধ্যে নৈতিক মূল্যবোধ একটি। উদ্দীপকের 'ক' নামক কলেজের কয়েকজন শিক্ষার্থী কলেজ থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় জ্বরে আক্রান্ত এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে। তখন তারা দ্রুত লোকটিকে নিকটস্থ হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করল। তাদের এই কাজের মধ্যে দিয়ে নৈতিক মূল্যবোধের প্রতিফলন ঘটেছে। নীতি ও উচিত বোধ হলো নৈতিক মূল্যবোধের উৎস।এ মূল্যবোধ সমাজের মানুষের সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করে, মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি করে এবং একে অন্যের দুঃখে সাহায্য সহযোগিতার আদর্শে মানুষকে অনুপ্রাণিত করে। পরিবার, বিদ্যালয়, শিক্ষক, সমাজ প্রভৃতি থেকে মানুষ নৈতিক মূল্যবোধের শিক্ষা লাভ করে থাকে। এ মূল্যবোধ নিয়ে মানুষের উচিত ও অনুচিত কাজ, দায়িত্ব-কর্তব্যবোধ, অসহায়ের পাশে দাঁড়ানো ইত্যাদি মূল্যবোধের শিক্ষা প্রদান করে। এসব মানবিক ও সামাজিক মূল্যবোধের প্রত্যেকটি উপাদান ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের পাশাপাশি সামাজিক ঐক্য, সম্প্রীতি ও শৃঙ্খলা স্থাপন করে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপক্ষে বর্ণিত শিক্ষার্থীদের মধ্যে কোন গুণাবলীর প্রতিফলন ঘটেছে? …
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর