শেয়ারFacebookWhatsApp

সুনাগরিক সৃষ্টিতে উক্ত বিষয়ের ভূমিকাকে তুমি কীভাবে মূল্যায়ন করবে? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।

উত্তর: সুনাগরিক সৃষ্টিতে উক্ত বিষয় তথা মূল্যবোধের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। রাষ্ট্রে বসবাসকারী ব্যক্তি যারা রাষ্ট্রপ্রদত্ব অধিকার ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করে তাকে নাগরিক বলা হয়। অর্থাৎ রাষ্ট্রে বসবাসকারী সকল ব্যক্তি রাষ্ট্রের নাগরিক। কিন্তু সকল নাগরিক কিন্তু সুনগরিক নয়। নাগরিকদের মধ্যে যারা বুদ্ধিমান, যারা বিবেকসম্পন্ন এবং যারা আত্মসংযমী তারাই সুনাগরিক। আর সুনাগরিকের এসব গুণাবলী অর্জনের জন্য মূল্যবোধের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ মূল্যবোধ এমন একটি বিষয় যার মূল্য সমাজ কর্তৃক দেওয়া হয়ে থাকে। আর মূল্যবোধের মূল উপাদান হলো নীতি-নৈতিকতা, সামাজিক ন্যায়বিচার, স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন, শৃঙ্খলাবোধ, সহমর্মিতা, সহনশীলতা প্রভৃতি। এসব উপাদানের মাধ্যমে একজন ব্যক্তি কী করা উচিত, কী করা উচিত নয় ইত্যাদি শিক্ষা লাভ সম্পন্ন হয়।সমাজের ন্যায়বিচার ও সুবিচার প্রতিষ্ঠার মানসিকতা তৈরি হয় মূল্যবোধ চর্চার মাধ্যমে। স্বচ্ছতা ও জবাবদিহিতা একটি সুন্দর, সমৃদ্ধশালী ও কল্যাণময় রাষ্ট্র গঠনে মুখ্য ভূমিকা পালন করে,যা মূল্যবোধের অন্যতম উপাদান। রাষ্ট্রপ্রদত্ত অধিকার ভোগ করার পাশাপাশি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, প্রচলিত আইন মেনে চলা, নিয়মিত কর প্রদান করা ইত্যাদি কর্তব্য একজন সুনাগরিক পালন করে থাকে। এরূপ নাগরিক সচেতনতা আর কর্তব্যবোধ মূল্যবোধের গুরুত্বপূর্ণ উপাদান। এছাড়া মূল্যবোধ নাগরিকের মাঝে সহনশীলতা ও সহমর্মিতার মতো গুণাবলী জাগ্রত করে, যা সুনাগরিক হওয়ার জন্য অপরিহার্য। সুতরাং আলোচনা থেকে বোঝা যায়, নাগরিক সৃষ্টিতে মূল্যবোধের বিভিন্ন উপাদানের ভূমিকা অত্যন্ত ব্যাপক।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

সুনাগরিক সৃষ্টিতে উক্ত বিষয়ের ভূমিকাকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?…

উদ্দীপক

'ক' নামক কলেজের কয়েকজন শিক্ষার্থী কলেজ ছুটির পর বাড়ি ফিরছিল। রাস্তায় তারা দেখলে প্রচন্ড ভিড় এবং একজন লোক জ্বরে অজ্ঞান হয়ে পড়ে আছে। তারা দ্রুত লোকটিকে নিকটস্থ হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করল।

Comilla · 2022

উত্তর

Liberty শব্দটি ল্যাটিন শব্দ Liber থেকে এসেছে।

উত্তর

একটি গণতান্ত্রিক রাষ্ট্রের যেসব চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের গণতান্ত্রিক আচার ব্যবহার ও দৈনন্দিন কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকে গণতান্ত্রিক মূল্যবোধ বলে। গণতান্ত্রিক রাষ্ট্রে এসব মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি প্রধান মানদন্ড। গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রে বসবাসকারী মানুষের এসব মূল্যবোধের প্রতি শ্রদ্ধাবোধ আছে বলে তারা এগুলোকে মেনে চলে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধের গুণাবলী প্রতিফলন ঘটেছে।মূল্যবোধ হলো এমন একটি বিমুর্ত বিষয়, যা সমাজের মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণ করে। নাগরিক ও সমাজের কার্যকরণ ক্ষেত্র প্রসারিত হওয়ার সাথে সাথে মূল্যবোধ ও বিভিন্ন ক্ষেত্র প্রসারিত হয়েছে। মূল্যবোধের ও বেশ কিছু ধরন রয়েছে। এর মধ্যে নৈতিক মূল্যবোধ একটি। উদ্দীপকের 'ক' নামক কলেজের কয়েকজন শিক্ষার্থী কলেজ থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় জ্বরে আক্রান্ত এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে। তখন তারা দ্রুত লোকটিকে নিকটস্থ হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করল। তাদের এই কাজের মধ্যে দিয়ে নৈতিক মূল্যবোধের প্রতিফলন ঘটেছে। নীতি ও উচিত বোধ হলো নৈতিক মূল্যবোধের উৎস।এ মূল্যবোধ সমাজের মানুষের সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করে, মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি করে এবং একে অন্যের দুঃখে সাহায্য সহযোগিতার আদর্শে মানুষকে অনুপ্রাণিত করে। পরিবার, বিদ্যালয়, শিক্ষক, সমাজ প্রভৃতি থেকে মানুষ নৈতিক মূল্যবোধের শিক্ষা লাভ করে থাকে। এ মূল্যবোধ নিয়ে মানুষের উচিত ও অনুচিত কাজ, দায়িত্ব-কর্তব্যবোধ, অসহায়ের পাশে দাঁড়ানো ইত্যাদি মূল্যবোধের শিক্ষা প্রদান করে। এসব মানবিক ও সামাজিক মূল্যবোধের প্রত্যেকটি উপাদান ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের পাশাপাশি সামাজিক ঐক্য, সম্প্রীতি ও শৃঙ্খলা স্থাপন করে।

উত্তর

সুনাগরিক সৃষ্টিতে উক্ত বিষয় তথা মূল্যবোধের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। রাষ্ট্রে বসবাসকারী ব্যক্তি যারা রাষ্ট্রপ্রদত্ব অধিকার ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করে তাকে নাগরিক বলা হয়। অর্থাৎ রাষ্ট্রে বসবাসকারী সকল ব্যক্তি রাষ্ট্রের নাগরিক। কিন্তু সকল নাগরিক কিন্তু সুনগরিক নয়। নাগরিকদের মধ্যে যারা বুদ্ধিমান, যারা বিবেকসম্পন্ন এবং যারা আত্মসংযমী তারাই সুনাগরিক। আর সুনাগরিকের এসব গুণাবলী অর্জনের জন্য মূল্যবোধের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ মূল্যবোধ এমন একটি বিষয় যার মূল্য সমাজ কর্তৃক দেওয়া হয়ে থাকে। আর মূল্যবোধের মূল উপাদান হলো নীতি-নৈতিকতা, সামাজিক ন্যায়বিচার, স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন, শৃঙ্খলাবোধ, সহমর্মিতা, সহনশীলতা প্রভৃতি। এসব উপাদানের মাধ্যমে একজন ব্যক্তি কী করা উচিত, কী করা উচিত নয় ইত্যাদি শিক্ষা লাভ সম্পন্ন হয়।সমাজের ন্যায়বিচার ও সুবিচার প্রতিষ্ঠার মানসিকতা তৈরি হয় মূল্যবোধ চর্চার মাধ্যমে। স্বচ্ছতা ও জবাবদিহিতা একটি সুন্দর, সমৃদ্ধশালী ও কল্যাণময় রাষ্ট্র গঠনে মুখ্য ভূমিকা পালন করে,যা মূল্যবোধের অন্যতম উপাদান। রাষ্ট্রপ্রদত্ত অধিকার ভোগ করার পাশাপাশি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, প্রচলিত আইন মেনে চলা, নিয়মিত কর প্রদান করা ইত্যাদি কর্তব্য একজন সুনাগরিক পালন করে থাকে। এরূপ নাগরিক সচেতনতা আর কর্তব্যবোধ মূল্যবোধের গুরুত্বপূর্ণ উপাদান। এছাড়া মূল্যবোধ নাগরিকের মাঝে সহনশীলতা ও সহমর্মিতার মতো গুণাবলী জাগ্রত করে, যা সুনাগরিক হওয়ার জন্য অপরিহার্য। সুতরাং আলোচনা থেকে বোঝা যায়, নাগরিক সৃষ্টিতে মূল্যবোধের বিভিন্ন উপাদানের ভূমিকা অত্যন্ত ব্যাপক।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।