মকবুলের কর্মকাণ্ডে কোন ধরনের মূল্যবোধ প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: মকবুলের কর্মকান্ডের নৈতিক মূল্যবোধের প্রকাশ ঘটেছে।নীতি ও উচিত-অনুচিত বোধ হলো নৈতিক মূল্যবোধের উৎস।এ মূল্যবোধ সমাজের মানুষের সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করে,মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি করে এবং একে অন্যের দুঃখের সাহায্যে সহযোগিতার আদর্শে মানুষকে অনুপ্রাণিত করে। পরিবার, বিদ্যালয়, শিক্ষক, সমাজ প্রভৃতি থেকে মানুষ নৈতিক মূল্যবোধের শিক্ষা লাভ করে থাকে। এ মূল্যবোধ মানুষকে উচিত ও অনুচিত কাজ, দায়িত্ব-কর্তব্য বোধ, অসহায়ের পাশে দাঁড়ানো ইত্যাদি মৌলবাদ শিক্ষা প্রদান করে থাকে এসব মানসিক ও সামাজিক মূল্যবোধের প্রত্যেকটি উপাদান ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের পাশাপাশি সামাজিক ঐক্য সম্প্রীতি ও শৃঙ্খলা স্থাপন করে। উদ্দীপকে মকবুল হোসেন ও পড়ালেখার পাশাপাশি ক্লাস ছুটি হওয়ার পর তার শ্রেণীকক্ষটি সুন্দরভাবে গুছিয়ে রাখে। কিছুদিন পূর্বে তার এলাকার ঘূর্ণিঝড়ের ব্যাপক ক্ষতি হলে বন্ধুদের নিয়ে দুর্গত মানুষের পাশে গিয়ে দাঁড়ায় এবং ক্ষতিগ্রস্তদের সাধ্যমত সহযোগিতা করে। মকবুল হোসেনের এরূপ কর্মকান্ডের মধ্য দিয়ে নৈতিক মূল্যবোধের প্রতিফলন ঘটেছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
মকবুলের কর্মকাণ্ডে কোন ধরনের মূল্যবোধ প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর