পারস্পরিক সহমর্মিতা প্রকাশে উক্ত মূল্যবোধের ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: পারস্পরিক সহমর্মিতা প্রকাশের উক্তমূল্যবোধের তথা নৈতিক মূল্যবোধের ভূমিকা গুরুত্বপূর্ণ। মানুষ ভালো-মন্দ, উচিত-অনুচিত, ন্যায়-অন্যায় বোধ নিয়ে নৈতিক মূল্যবোধ গঠিত হয় এ মূল্যবোধ মানুষের মাঝে মানসিকতা বোধ জাগ্রত করে, মানুষের প্রতি মানুষের সহমর্মিতার অনুভূতি উদ্রেক করে,মানুষকে সৎ পথে চলতে এবং অন্যের দুঃসময়ে পাশে থাকতে অনুপ্রাণিত করে। নৈতিক মূল্যবোধের কারণে সামাজিক বন্ধন সূত্রেরও হয়। এ মূল্যবোধের মাধ্যমে পারস্পরিক সহমর্মিতা বোধ জাগ্রত হয়। কেননা, জীবনের ঝুঁকি নিয়ে অন্য সেবা করা নৈতিক মূল্যবোধের পরিচয়ক। আর নৈতিক মূল্যবোধ মানুষকে চরিত্রবান হওয়ার শিক্ষা দেয়। দেশের প্রতি ভালোবাসা ও নাগর চেতনার বৃদ্ধিতে এ মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নৈতিক মূল্যবোধ নিজের প্রতি, দেশের প্রতি, সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনে উৎসাহিত করে এবং সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সহায়তা করে।মানবতাবোধ মানুষের ধর্ম। মানুষকে ভালোবাসা, বিপদে আপদে অন্যের পাশে দাঁড়ানো, প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এগুলো সবই মানবতাবোধ প্রকাশের উজ্জ্বল দৃষ্টান্ত। নৈতিক মূল্যবোধ মানুষকে এই ধরনের মহৎ ও কল্যাণকর কাজ করতে প্রেরণা যোগায় এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। আলোচনার পরিশেষে তাই বলা যায়, মানুষের মানুষে পারস্পরিক সহযোগিতাবোধ, সহমর্মিতাবোধ প্রভৃতি মানবিক গুণাবলী জাগ্রত করতে নৈতিক মূল্যবোধের ভূমিকা অতুলনীয়। এর মাধ্যমে সামাজিক জীবন হয় সুন্দর এবং বাসযোগ্য।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
পারস্পরিক সহমর্মিতা প্রকাশে উক্ত মূল্যবোধের ভূমিকা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর