উদ্দীপকে প্রতিফলিত বিষয়টির সাথে আইনের সাদৃশ্য লেখ।
উত্তর: উদ্দীপকে প্রতিফলিত বিষয়টির সাথে আইনের বেশ কিছু সাদৃশ্য পরিলক্ষিত হয়। সাধারণ অর্থে আইন হলো কতগুলো বিধি-বিধান বা নিয়ম কানুন, যা পালন করা হয়। পৌরনীতিতে আইন হলো এমন আদেশ বা বিধি-বিধান যা মানুষের বাহ্যিক আচার নিয়ন্ত্রণে সার্বভৌম কর্তৃপক্ষ তথা রাষ্ট্র অনুমোদন করে। সার্বভৌম ক্ষমতার স্বীকৃতি বা অনুমোদন এক্ষেত্রে মুখ্য। আইনের যথার্থ প্রয়োগ একটি সমাজকে সুন্দর ও সুশৃংখল করে তোলে। উদ্দীপকে বিবেককে একটি আয়নার সাথে তুলনা করা হয়েছে। বিবেক যেমন একটি মানুষের কর্মের প্রতি ছবি তেমনি আইন একটি সমাজ বা রাষ্ট্রের সামগ্রিক অবস্থার প্রতিচ্ছবি। বিবেক যেমন একটি মানুষের কাজকে নিয়ন্ত্রণ করে তেমনি আইন ও একটি সমাজ বা রাষ্ট্রের কার্যাবলী নিয়ন্ত্রণ করে। অন্যের করা ঘৃণ্যতম আচরণ দেখে যেভাবে একজন মানুষের বিবেক জাগ্রত হয় এবং একই কাজ করা থেকে নিজেকে বিরত রাখে, আইনও সেভাবে সমাজ এবার রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়ে সকল অন্যায় অনাচারকে দমিয়ে রেখে সমাজে বা রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করে। বিবেক থেকে জাগ্রত চেতনা মানুষকে সংশোধনের দিকে নিয়ে আসে। উত্তম মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। আইন তার শাসন দ্বারা সমাজ বা রাষ্ট্রের ঘটমান ভুল অপরাধকে সংশোধন করে একটি উত্তম সমাজ ব্যবস্থা বা রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। পরিশেষে বলা যায়, বিবেক এবং বিবেক থেকে জাগ্রত চেতনার সাথে আইনের বিশদ সাদৃশ্য রয়েছে ।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রতিফলিত বিষয়টির সাথে আইনের সাদৃশ্য লেখ।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর