উক্ত বিষয়টির সাথে আইনের বৈসাদৃশ্য তুলে ধর।
উত্তর: উদ্দীপকে প্রতিফলিত বিষয়টি অর্থাৎ মানুষের বিবেকের সাথে আইনের কিছু সাদৃশ্য থাকলেও কিছু কিছু বৈসাদৃশ্য ও পরিলক্ষিত হয়। নিচে বৈসদৃশ্য গুলো তুলে ধরা হলো -ব্যাপক অর্থে আইন শব্দটির সমাজ জীবনে অসংখ্য নিয়ম কানুন ও বিধি-বিধানকে বুঝালেও সংকীর্ণ অর্থে আইন বলতে শুধু রাষ্ট্রীয় আইনকে বুঝায়। আইনের শাসন হলো রাষ্ট্র পরিচালনার নীতিবিশেষ।যেখানে সরকারের সকল ক্রিয়াকর্ম আইনের অধীনে পরিলক্ষিত হয় এবং যেখানে আইনের স্থান সবকিছুর ঊর্ধ্বে। সুশৃংখল ও নিরাপদ রাষ্ট্রীয় জীবন নিশ্চিত করার জন্য আইনের উপস্থিতি অপরিহার্য। একটি মানুষের বিবেক পরিবর্তণীয়। কিছু আইন সর্বদা অপরিবর্তনীয়। একটি জাগ্রত বিবেক মানুষের কার্যাবলী নিয়ন্ত্রণ করতে পারলেও অধিকার সংরক্ষণ নিশ্চিত করতে পারে না। আইন মানুষের অধিকার সংরক্ষণে কাজ করে। শুধুমাত্র জাগ্রত বিবেক দিয়ে সামাজিক অনাচার ও অশান্তি দূর করা যায় না। এক্ষেত্রে আইন প্রয়োগের প্রয়োজনীয়তা রয়েছে। এছাড়া আইন মানুষের জীবন ও সম্পত্তি নিরাপত্তা প্রদান করে অন্যদিকে যেটি কেবলমাত্র বিবেক দ্বারা সম্ভব হয় না। আইন না থাকলেও সমাজের জীবন ও সম্পত্তি বিপন্ন হত। বিবেক মানুষের সকল কাজের প্রতিচ্ছবি। বিবেকই মানুষের সবচেয়ে বড় উপদেশদাতা। বিবেক মানুষকে অন্যায় কাজ করতে বাধা দেয়। কিন্তু আইনের প্রয়োগ ও আইনের মান্য ছাড়া সর্বোপরি সমাজের শান্তি-শৃঙ্খলা পথে থাকে না। একমাত্র আইনই সমাজে সকলের অধিকার নিশ্চিত করতে পারে। অবশেষে বলা যায়, বিবেক এবং আইনের মধ্যে কিছু সাদৃশ্য থাকলেও বেশ কিছু বই সদস্য পরিলক্ষিত হয়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উক্ত বিষয়টির সাথে আইনের বৈসাদৃশ্য তুলে ধর।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর