সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় উদ্দীপকে বর্ণিত মূল্যবোধ কী ভূমিকা পালন করে-বিশ্লেষণ কর ।
উত্তর: সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় উদ্দীপকে বর্ণিত সামাজিক মূল্যবোধের ভূমিকা অত্যন্ত ব্যাপক । সামাজিক ন্যায়বিচার বলতে বোঝায় ধনী-গরিব, শিক্ষিত-অশিক্ষিত, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল কাজ, আচরণ ন্যায়-অন্যায় বিচারের মানদন্ড হবে এক ও অভিন্ন । মূল্যবোধের এ উৎপাদনটিকে আমরা সমতা হিসেবেও আখ্যায়িত করতে পারি।সামাজিক ন্যায় বিচার এমন একটি মূল্যবোধ জাগ্রত সামাজিক প্রতিটি মানুষের অধিকার ও কর্তব্য গুলোর জন্য সমান শ্রদ্ধা প্রতিষ্ঠা করে। সামাজিক ন্যায় বিচারের মাধ্যমে সমাজের মানুষের বিকাশের জন্য প্রয়োজনীয় পরিসেবায় সুষ্ঠু ও ন্যায় সঙ্গত বন্টন নিশ্চিত হয়। সামাজিক মূল্যবোধ সমাজে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা পালন করে। কারণ সামাজিক মূল্যবোধের উপাদান গুলো মানুষের আচরণকে নিয়ন্ত্রণ ও পরিচালিত করে। অত সামাজিক মূল্যবোধ হলো মানুষের আচরণ বিচারের মানদন্ড। সামাজিক মূল্যবোধের মাপকাঠিতে মানুষের ভালো মন্দের বিচার করা হয়। সামাজিক মূল্যবোধ মানুষের আচরণকে পরিমাপ ও নিয়ন্ত্রণ করে সমাজকে একটি কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে থাকে। যা সমাজের সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় খুবই গুরুত্বপূর্ণ। সামাজিক মূল্যবোধের উপাদান গুলোর মানুষের মধ্যে যে ন্যায় বধ ও বিবেকবোদের জন্ম দেয় তা মানুষের অধিকার প্রতিষ্ঠায় মানুষকে উদ্বুদ্ধ করে। সুতরাং আলোচনা শেষে বলা যায়, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় সামাজিক মূল্যবোধের গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে ভূমিকা পালন করে থাকে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় উদ্দীপকে বর্ণিত মূল্যবোধ কী ভূমিকা …
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর