শিল্পী কোন ধরনের সাম্য থেকে বঞ্চিত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে শিল্পী অর্থনৈতিক সাম্য থেকে বঞ্চিত। অর্থনৈতিক সাম্য বলতে দক্ষতা ও যোগ্যতা অনুসারে আয় ও ধন সম্পদের প্রত্যেক ব্যক্তির সুযোগ সুবিধা লাভের সমতাকে বোঝায়। অর্থাৎ যোগ্যতা অনুযায়ী সম্পদ ও সুযোগের সমতাই অর্থনৈতিক সাম্য। নারী-পুরুষ, ধনী-দরিদ্র, জাতি-ধর্ম-বর্ণ ইত্যাদি কারণে কোন বৈষম্য করা যাবে না। শিল্পী ও তার স্বামী একটি নির্মাণ সংস্থায় দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করে। দুজনেই একই ধরনের কাজ করা সত্ত্বেও শিল্পী তার স্বামীর চেয়ে কম মজুরি পায়।এরূপ চিত্রে অর্থনৈতিক অসাম্য প্রতিফলিত হয়েছে।কেননা এখানে নারী ও পুরুষ শ্রমিকরা একই কাজ করলেও শুধুমাত্র লিঙ্গ বৈষম্যের কারণেই মজুরের পার্থক্য পরিলক্ষিত হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকের সাবিহা অর্থনৈতিক সাম্য থেকে বঞ্চিত হয়েছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
শিল্পী কোন ধরনের সাম্য থেকে বঞ্চিত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর