উদ্দীপকে উল্লিখিত 'ক'- এর আচরণে কীসের ঘাটতি পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'ক'- এর আচরণে সামাজিক সাম্যের ঘাটতি পরিলক্ষিত হয়। সাম্য বলতে সেই পরিবেশ বা প্রক্রিয়াকে বোঝায় যেখানে সকল মানুষ সমান সুযোগ সুবিধা ভোগ করে এবং সকলে সমান ভাবে আত্মবিকাশের সুযোগ লাভ করে। বিভিন্ন বৈশিষ্ট্য ও ক্ষেত্রভেদে সাম্যকে বিভিন্ন শ্রেণীকরণ করা হয়। যদিও সাম্য অখণ্ড ধারণা এবং সব ক্ষেত্রে সাম্য ও কার্যকর না হলে প্রকৃত সাম্য অর্জিত হয় না। তথাপি, জাতি-বর্ণ-ধর্ম ও পেশা বা লিঙ্গভেদে যখন মানুষের কোন পার্থক্য থাকে না তখন তাকে সামাজিক সাম্য বলে।। সামাজিক সাম্যের মূর্খতা হলো সমাজে বসবাসরত সকল মানুষ যোগ্যতা অনুযায়ী সমান সামাজিক সুযোগ-সুবিধা ভোগ করবে। উদ্দীপকে দেখা যায়, মি. 'ক' সপরিবারে ঢাকা থেকে ট্রেনে গ্রামের বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে সিটে বসে গেলেন। গৃহকর্মীকে সিটে বসতে না দিয়ে পুরোপথ দাঁড় করিয়ে নিলেন। মি.'ক'- এর এরূপ আচরণে সামাজিক সাম্যের ঘাটতি পরিলক্ষিত হয়। কেননা,গৃহকর্মী হলেও সে তার পরিবারেরই একজন সদস্য । কিন্তু শুধুমাত্র রক্ত সম্পর্কীয় না হওয়ায় তার প্রতি বৈষম্য দেখানো হয়েছে যেটা তাকে সামাজিক সাম্য থেকে বঞ্চিত করার শামিল। সুতরাং বলা যায়, মি. 'ক' এর আচরণে গৃহকর্মীটি সামাজিক সাম্য থেকে বঞ্চিত হয়েছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'ক'- এর আচরণে কীসের ঘাটতি পরিলক্ষিত হয়? ব্যাখ্যা…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর