উদ্দীপকে 'খ' - এর আচরণ সুষ্ঠ সমাজ গঠনে কতটা ভূমিকা রাখবে বলে তুমি মনে কর? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে 'খ' এর আচরণের নৈতিক মূল্যবোধ প্রকাশ পেয়েছে।আর সুষ্ঠু সমাজ গঠনে নৈতিক মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। যেসব চিন্তা-ভাবনা মানুষের সামগ্রিক আচরণ ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকে সাধারণত মূল্যবোধ বলে। আর নীতি ও উচিত-অনুচিত বোধ থেকে নৈতিক মূল্যবোধের উৎপত্তি। নৈতিক মূল্যবোধ বলতে ঐসব মনোভাব ও আচরণ কে বুঝায়, যা মানুষ সবসময় ভালো, কল্যাণকর ও আবশ্যক বলে মনে করে তৃপ্তি লাভ করে। নৈতিক মূল্যবোধ দাঁড়ায় মানুষ সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, অন্যায় কে অন্যায় বলা, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো , সাহায্য-সহযোগিতা করা, ন্যায়-অন্যায়ের পার্থক্য ও সত্য-মিথ্যার ভেদাভেদ নির্ধারণ করে থাকে। নৈতিক মূল্যবোধ একজন নাগরিকের মধ্যে সর্বপ্রথম পরিবার থেকে জাগ্রত হয়। এই নৈতিক মূল্যবোধ নাগরিকের পরিবার, সমাজ এমনকি রাষ্ট্রের উন্নত জীবন নিশ্চিত করে। অর্থাৎ নৈতিক মূল্যবোধ কোন ব্যক্তিকে তার নিজের কাজের মাধ্যমে পরিপূর্ণতা এনে দেয়। উদ্দীপকে 'খ' ট্রেনে ভ্রমণের সময় নিজের সিট ছেড়ে দিয়ে একজন বৃদ্ধ মানুষকে বসতে দেয়। তার এরূপ কাজের মাধ্যমে নৈতিক মূল্যবোধের প্রকাশ ঘটে। সুষ্ঠ সমাজ গঠনে এ ধরনের মূল্যবোধ খুব জরুরী। কারণ নীতি বা উচিত-অনুচিত বোধ থেকে নৈতিক মূল্যবোধের উদ্ভব ঘটে। ফলে সামাজিক শিষ্টাচার, সংস্কৃতি একটি ইতিবাচক ভিতের উপর গড়ে ওঠে। নৈতিক মূল্যবোধ সামাজিক কাঠামো সুদৃঢ হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমি মনে করি, নৈতিক মূল্যবোধ সুষ্ঠু সামাজিক পরিবেশ গড়ে তোলার মূল হাতিয়ার।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'খ' - এর আচরণ সুষ্ঠ সমাজ গঠনে কতটা ভূমিকা রাখবে বলে তুমি ম…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর