উদ্দীপকে উল্লেখিত নেতৃত্বের ভূমিকা সমাজ ও রাষ্ট্রের যে পরিবর্তন আনায়ন করে তা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত নেতৃত্ব হলো রাজনৈতিক নেতৃত্ব। এ ধরনের নেতৃত্ব সমাজ ও রাষ্ট্রের পরিবর্তন আনায়ন করতে ভূমিকা পালন করে। বিশেষ কোন রাজনৈতিক মতবাদ ও আদর্শ প্রচার করতে গিয়ে জনগণকে সংঘটিত করার জন্য যে নেতৃত্ব প্রয়োজন হয় তাই রাজনৈতিক নেতৃত্ব। রাজনৈতিক নেতৃত্ব রাজনৈতিক দল গঠনের জন্য যুক্ত হলেও এ ধরনের নেতৃত্ব সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তন আনোনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজনৈতিক মতাদর্শ ভিত্তিক কোন গোষ্ঠীকে সুষ্ঠুভাবে পরিচালনা ও নিয়ন্ত্রিত করার মধ্য দিয়ে কোন ব্যক্তি রাজনৈতিক নেতৃত্ব ও মর্যাদার অধিকারী হয়ে উঠতে পারেন। উদ্দীপকে দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গরা বর্ণবাদের শিকার হলে সেখানকার রাজনৈতিক দলে এর প্রতিবাদ করে আন্দোলন করে তোলেন। এজন্য শীর্ষ নেতৃত্বকে কারাবরণ করতে হয়েছে। তবে শেষ পর্যন্ত এসব বৈষম্যের অবসান হয়েছে। এখানে মূলত রাজনৈতিক নেতৃত্বের ধরন প্রকাশ পেয়েছে। আর এ ধরনের নেতৃত্ব সমাজে ও রাষ্ট্রের কাঙ্ক্ষিত পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে। কেননা রাজনৈতিক নেতারা সর্বদা দেশের জনগণ এবং দেশের স্বার্থে লড়াই করে বক্তব্য পেশ করে। এতে জনগণ তার অধিকার সম্পর্কে সচেতন হয় প্রশাসনে দুর্নীতি কিংবা অপ্রশনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে উদ্বুদ্ধ হয়। এমন হাজারো রাজনৈতিক নেতৃত্বের উদাহরণ কিন্তু ইতিহাসে পাওয়া যায়। যাদের পথরসম দৃঢ় নেতৃত্বের ধরুন সমাজ ও রাষ্ট্রের অপশাসন বৈষম্য দূর রয়েছে। নেলসন ম্যান্ডেলা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহাত্মা গান্ধীর মতো রাজনৈতিক নেতৃত্ব তাদের সময়ে সমাজ ও রাষ্ট্রে আমূল পরিবর্তন ঘটিয়েছেন বিনিময়ে তারা আজ ইতিহাসের পাতায় মানুষের হৃদয় চির অমর হয়ে আছেন। আলোচনা শেষে তাই বলা যায়, রাজনৈতিক নেতৃত্ব রাজনৈতিক দল গঠন কিংবা ক্ষমতা লাভের জন্য গড়ে উঠলেও তারা মূলত জনমতে প্রতিনিধিত্ব করে। সুতরাং তাদের দূরদর্শী নেতৃত্বে সমাজ ও রাষ্ট্র কাঠামোর কাঙ্খিত পরিবর্তন সূচিত হয়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত নেতৃত্বের ভূমিকা সমাজ ও রাষ্ট্রের যে পরিবর্তন আনা…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর