শেয়ারFacebookWhatsApp

আইনের প্রাচীন উৎস কোনটি?

উত্তর: আইনের প্রাচীন উৎস হলো প্রথা ও রীতিনীতি।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

আইনের প্রাচীন উৎস কোনটি?

উদ্দীপক

সমীর সাহেব একটি বইয়ের পাণ্ডুলিপি প্রকাশনা সংস্থায় জমা দিয়ে বাসে করে বাসায় ফিরছিলেন। তিনি লক্ষ করলেন বাস ড্রাইভার অনুমোদিত গতি মানছে না। এ ব্যাপারে চালককে সতর্ক করলে চালক তাকে বলে সে স্বাধীন।

Barisal · 2017

উত্তর

আইনের প্রাচীন উৎস হলো প্রথা ও রীতিনীতি।

উত্তর

স্বাধীনতা হচ্ছে নিজের কাজ নিজের মতো করে করা। কেউ এখানে কোনো বাধা সৃষ্টি করবে না। কিন্তু পৌরনীতি ও সুশাসনে স্বাধীনতা শব্দটি এরূপ অর্থে ব্যবহার করা হয় না। কর্তৃত্ব ও নিয়ন্ত্রণহীন স্বাধীনতা উচ্ছৃঙ্খলতার নামান্তর। পৌরনীতি ও সুশাসনে স্বাধীনতা বলতে অপরের কাজে কোনো ধরনের বাধা সৃষ্টি না করে নিজের ইচ্ছা মতো কাজ করার অধিকারকে বোঝায়। অর্থাৎ স্বাধীনতা হলো এমন পরিবেশ যেখানে ব্যক্তি কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়া তার ব্যক্তিত্ব বিকাশের সকল সুযোগ- সুবিধা গ্রহণ করতে পারে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সমীর সাহেবের ভূমিকা অত্যন্ত ইতিবাচক। একজন সচেতন নাগরিক হিসেবে সমীর সাহেব মূল্যবোধ, নৈতিকতা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। বাস ড্রাইভারের অনুমোদিত গতি না মানা আইনের লঙ্ঘন। একজন সচেতন ও আইনের প্রতি শ্রদ্ধাশীল নাগরিক হিসেবে ড্রাইভারকে এ বিষয়ে সতর্ক করা আবশ্যক। সমীর সাহেব এই গুরুত্বপূর্ণ কাজটিই করেছেন।আইন মানবজীবনের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণকারী বিধি-বিধান। সুস্থ, নিরাপদ ও কল্যাণকামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আইনের উপস্থিতি অপরিহার্য। আইন মানুষকে সভ্য, শৃঙ্খলাপূর্ণ ও উন্নত জীবনের নিশ্চয়তা দেয়। সুতরাং প্রত্যেক নাগরিকের আইন মানা তথা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা বাঞ্ছনীয়। বাস ড্রাইভারের আইনের লঙ্ঘন যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটাতে পারে, যা কোনোভাবেই কাম্য নয়। সমীর সাহেব ড্রাইভারকে সতর্ক করে সঠিক কাজটিই করেছেন। সুতরাং তার ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।

উত্তর

'বাস চালক স্বাধীন'- উক্তিটির মাধ্যমে আইন লঙ্ঘনকারী বাস ড্রাইভারের উদ্ধত মনোভাবকে বোঝানো হয়েছে।স্বাধীনতা ব্যক্তিকে মুক্তভাবে যা খুশি তা করার অধিকার প্রদান করে না। অবাধ স্বাধীনতা স্বেচ্ছাচার প্রতিষ্ঠা করে, যা স্বাধীনতা বিরোধী। পৌরনীতিতে স্বাধীনতা হলো অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ না করে তথ্য অন্যের সমস্যা সৃষ্টি না করে স্বাধীন ও মুক্তভাবে কাজ করার অধিকার। উদ্দীপকে উল্লিখিত বাস ড্রাইভারকে তার গতি সম্পর্কে সতর্ক করা হলে তিনি বলেন, তিনি স্বাধীন। প্রকৃতপক্ষে, এটা তার স্বাধীনতা নয় বরং স্বেচ্ছচারীতা। একজন ব্যক্তি হিসেবে বাস চালকের ব্যক্তিগত স্বাধীনতা অবশ্যই রয়েছে। কিন্তু এই ব্যক্তিগত স্বাধীনতার অজুহাতে তিনি বাসের যাত্রীদের জীবন হুমকির মুখে ঠেলে দিতে পারেন না। তার এই স্বেচ্ছাচারিতা ভয়ানক কোনো দুর্ঘটনার সৃষ্টি করতে পারে, যার মূল্য হিসেবে অনেককে জীবন দিতে হতে পারে। সুতরাং বাস চালকের আইন মানা আবশ্যক। কেননা আইন স্বেচ্ছাচারিতা রোধ করে শৃঙ্খলা প্রতিষ্ঠা করে। এছাড়া আইন স্বাধীনতার অভিভাবকস্বরূপ।পরিশেষে বলা যায়, বাস চালক স্বাধীন, তবে সে আইনের ঊর্ধ্বে নয়। স্বেচ্ছাচারিতা কখনও স্বাধীনতা নয়। তাই আইন মেনেই বাস চালককে তার কাজ করতে হবে।
HSCCivics 1st PaperBarisal 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

আইনের প্রাচীন উৎস কোনটি? | Prosthuti