শেয়ারFacebookWhatsApp

Demos [গণিত] শব্দের অর্থ কী?

উত্তর: গ্রিক শব্দ 'Demos [গণিত] -এর অর্থ জনগণ।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

Demos শব্দের অর্থ কী?

উদ্দীপক

'ক' এমন একটি রাষ্ট্র যেখানে পুলিশ সুনির্দিষ্ট চার্জ ছাড়া কাউকে গ্রেফতার করেনা এবং বিচার বহির্ভূতভাবে কাউকে বন্দি করে না। পবিত্র কুরআন ঐ রাষ্ট্রের আইনের অন্যতম উৎস।

Comilla · 2017

উত্তর

গ্রিক শব্দ 'DemosDemos^{\prime}-এর অর্থ জনগণ।

উত্তর

সরকারের তিনটি বিভাগ তথা আইন, শাসন ও বিচার বিভাগ কর্তৃক পরস্পরের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে ক্ষমতার ভারসাম্য রক্ষা করাকে 'নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি' বলে। এক বিভাগ কর্তৃক অন্য বিভাগের ক্ষমতা ও কার্যাবলি নিয়ন্ত্রণ করার মাধ্যমে ক্ষমতার ভারসাম্য রক্ষা করা হয়। যেমন- সরকারের আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন এবং শাসন বিভাগের কার্যাবলির ওপর বিচার বিভাগের নিয়ন্ত্রণ ক্ষমতা রয়েছে। আবার শাসন বিভাগ তথা মন্ত্রিসভা তাদের কাজের জন্য আইনসভার নিকট জবাবদিহি করতে হয়।

উত্তর

উদ্দীপকে 'ক' রাষ্ট্রের আইনের অন্যতম উৎস হিসেবে পবিত্র কুরআনের কথা বলা হয়েছে, যা মুসলমানদের প্রধান ধর্মগ্রন্থ। এখানে মূলত ধর্মকে আইনের উৎস হিসেবে নির্দেশ করা হয়েছে।আইনের সাধারণ অর্থ হলো নিয়ম-কানুন বা বিধি-বিধান। সমাজজীবনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সুস্থ রাষ্ট্রীয় জীবনযাপনের জন্য মানুষকে সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত যেসব বিধি-নিষেধ ও নিয়ম- কানুন মেনে চলতে হয় সেগুলোকে আইন বলে।আইনের অনেকগুলো উৎস রয়েছে। উদ্দীপকে 'ক' রাষ্ট্রের আইনের অন্যতম উৎস হিসেবে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআনের কথা উল্লেখ করা হয়েছে। ধর্ম বা ধর্মগ্রন্থ ছাড়াও আইনের গুরুত্বপূর্ণ উৎসগুলো হলো প্রথমত, প্রথা আইনের সুপ্রাচীন একটি উৎস। সুদীর্ঘকাল ধরে যেসব আচার-ব্যবহার, রীতি-নীতি ও অভ্যাস সমাজের অধিকাংশ জনগণ কর্তৃক সমর্থিত, স্বীকৃত ও পালিত হয়ে আসছে তাকে প্রথা বলে। গ্রেট ব্রিটেনের সাধারণ আইনগুলো এরূপ প্রথার ভিত্তিতে গড়ে ওঠেছে।দ্বিতীয়ত, বিচারকের রায় আইনের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। বিচারক যখন দেশের প্রচলিত আইন অনুসারে কোনো মামলা নিষ্পত্তি করতে অসমর্থ হন তখন নিজের বিবেক, প্রজ্ঞা ও অভিজ্ঞতার আলোকে নতুন আইন সৃষ্টি করেন এবং প্রয়োজনবোধে আইনের যথার্থতা বিশ্লেষণ করেন।তৃতীয়ত, প্রখ্যাত আইনবিদদের বিজ্ঞানসম্মত আলোচনাও আইনের অন্যতম উৎস। তাদের ব্যাখ্যা ও আলোচনা অনেক সময় আইনের প্রকৃত অর্থ প্রকাশ করে।চতুর্থত, আধুনিককালে আইনের অন্যতম উৎস হচ্ছে আইন পরিষদ বা আইনসভা। আইনসভা জনমতের সাথে সঙ্গতি রেখে আইন প্রণয়ন ও সংশোধন করে থাকে।পঞ্চমত, সংবিধান আইনের গুরুত্বপূর্ণ একটি উৎস। সরকারের বিভিন্ন বিভাগের ক্ষমতা ও কার্যাবলি সংবিধানে স্পষ্টভাবে লিপিবদ্ধ থাকে। সংবিধান মোতাবেক আইনসভা নতুন আইন তৈরি ও পুরোনো আইন সংশোধন করে।উপর্যুক্ত আলোচনা সাপেক্ষে বলা যায়, উদ্দীপকে 'ক' রাষ্ট্রের আইনের অন্যতম উৎস হিসেবে বর্ণিত পবিত্র কুরআন তথা ধর্মগ্রন্থ আইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎস। এছাড়াও প্রথা, বিচারকের রায়, আইনবিদদের বিজ্ঞানসম্মত আলোচনা, আইনসভা ও সংবিধান প্রভৃতি আইনের উৎস হিসেবে বিশেষভাবে উল্লেখযোগ্য।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত বৈশিষ্ট্যের আলোকে বলা যায়, 'ক' রাষ্ট্রে আইনের শাসন বিদ্যমান।সাধারণত আইনের শাসন (Rule of Law) বলতে আইনের প্রাধান্যকে বোঝায়। অর্থাৎ আইনের দৃষ্টিতে সবাই সমান। প্রখ্যাত ব্রিটিশ আইনবিদ ও সংবিধান বিশেষজ্ঞ অধ্যাপক আলবার্ট ভেন ডাইসি (Albert Venn Dicey) এর মতে, আইনের শাসন বলতে নিম্নোক্ত বিষয়গুলোকে বোঝায়:(ক) আইনের দৃষ্টিতে সমতা অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ আইনের দৃষ্টিতে সমান।(খ) সবার আইনের আশ্রয় গ্রহণের সুযোগ এবং(গ) শুনানী ব্যতীত কারো বিরুদ্ধে শাস্তিমূলক বা ক্ষতিকর ব্যবস্থা গ্রহণ না করা।অর্থাৎ কোনো দেশে আইনের শাসন বিদ্যমান থাকলে সেদেশের জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার ও স্বাধীনতা সুরক্ষিত থাকে। নারী-পুরুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই আইনের দৃষ্টিতে সমান বলে গণ্য হয় এবং আইনের আশ্রয় লাভের অধিকারী হয়। সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা আদালতের পরোয়ানা ব্যতীত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারে না।উদ্দীপকে উল্লিখিত 'ক' এমন একটি রাষ্ট্র যেখানে পুলিশ সুনির্দিষ্ট চার্জ বা অভিযোগ ছাড়া কাউকে গ্রেফতার করে না এবং বিচার বহির্ভূতভাবে কাউকে বন্দি করে না; যা মূলত আইনের শাসনের উপস্থিতিকে নির্দেশ করে।উদ্দীপকের 'ক' রাষ্ট্রের ক্ষেত্রে আইনের শাসনের কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য পরিলক্ষিত হওয়ায় বলা যায়, 'ক' রাষ্ট্রে আইনের শাসন বিদ্যমান।
HSCCivics 1st PaperComilla 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।