শেয়ারFacebookWhatsApp

Liberty শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে?

উত্তর: Liberty শব্দটি ল্যাটিন 'Liber [গণিত] শব্দ থেকে এসেছে

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

Liberty শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে?

উদ্দীপক

বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে স্থান করে নেয়। এরপর দেশটিতে কিছু সময়ের জন্য সামরিক শাসন চললেও বেশিরভাগ সময়ে গণতান্ত্রিক শাসন চলছে। এর ফলে আইনের শাসন, মৌলিক অধিকার ও ক্ষমতা স্বতন্ত্রীকরণের ন্যায় গুরুত্বপূর্ণ বিষয়গুলো মোটামুটি কার্যকর থাকার কারণে মানুষ স্বাধীনতার সুফল ভোগ করছে এবং এর প্রতি সম্মান প্রদর্শন করে।

Dinajpur · 2017

উত্তর

Liberty শব্দটি ল্যাটিন 'LiberLiber^{\prime} শব্দ থেকে এসেছে

উত্তর

সমাজকাঠামোর অবিচ্ছেদ্য উপাদান হলো মূল্যবোধ। মানুষের সামাজিক সম্পর্ক ও আচার-আচরণ প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণের জন্যে সব সমাজেই বিভিন্ন ধরনের বিধি নিষেধ প্রচলিত থাকে। এ সকল বিধি নিষেধ অর্থাৎ ভালো-মন্দ, ঠিক-বেঠিক, কাঙ্ক্ষিত-অনাকাঙ্ক্ষিত বিষয় সম্পর্কে সমাজের সদস্যদের যে ধারণা তাই হলো মূল্যবোধ।

উত্তর

আইন ও নৈতিকতার মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান। প্রাচীনকালের মতো বর্তমানেও আইন ও নৈতিকতার সম্পর্ককে অস্বীকার করা হয় না। আইন ও নৈতিকতার লক্ষ্য এক ও অভিন্ন। আইন মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে এবং নৈতিকতা মানুষের মনোজগতকে নিয়ন্ত্রণ করে। আইন হচ্ছে সামাজিক ন্যায়বোধের প্রতিফলন। মানুষের নৈতিকতাবোধ রাষ্ট্রীয় আইনকে প্রভাবিত করে।ন্যায়-অন্যায় সম্পর্কে প্রচলিত ধারণা যেমন অনেক সময় আইনে পরিণত হয়, তেমনি আইনও অনেক সময় কু-নীতিকে দূর করে সুনীতি প্রতিষ্ঠিত করে। উদাহরণস্বরূপ সতীদাহ প্রথার কথা উল্লেখ করা যেতে পারে। আইনের মতো নৈতিকতাও সমাজ এবং রাষ্ট্র-নির্ভর। সমাজব্যবস্থা এবং রাষ্ট্রব্যবস্থার পরিবর্তনের সাথে সাথে নৈতিক ধারণা ও আদর্শেরও পরিবর্তন ঘটে। সুতরাং, আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, আইন ও নৈতিকতা একে অপরের পরিপূরক। যখন কোন আইন নৈতিকতার ওপর ভিত্তি করে গড়ে ওঠে তখনই তা জনগণ কর্তৃক সমাদৃত হয়।

উত্তর

বাংলাদেশের মানুষ স্বাধীনতার সুফল ভোগের ফলে স্বাধীনতার প্রতি সম্মান জ্ঞাপন করে।আইন স্বাধীনতার পূর্বশর্ত ও প্রধান রক্ষাকবচ। আইন স্বাধীনতা ভোগের পরিবেশ সৃষ্টি করে এবং স্বাধীনতাকে সবার জন্য উন্মুক্ত করে তোলে। গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার গঠন, পরিচালনা, আইন প্রণয়নে জনগণের অংশগ্রহণ থাকে। এতে জনগণের স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব হয়। আইনের অনুশাসন হলো আইনের দৃষ্টিতে সকলে সমান। আইনের শাসন থাকলেই স্বাধীনতা সকলের নিকট সমভাবে উপভোগ্য হয়ে উঠবে।ক্ষমতার স্বতন্ত্রীকরণের ফলে বিভাগীয় স্বাধীনতার পাশাপাশি ব্যক্তি স্বাধীনতা সুরক্ষিত হয়। ক্ষমতা স্বতন্ত্রীকরণের ফলে কোনো একটি বিভাগের স্বেচ্ছাচারিতার অবসান ঘটানো সম্ভবপর হয়। এর ফলে আইন, শাসন ও বিচার বিভাগ স্বাধীন ও স্বতন্ত্রভাবে কাজ করতে পারে। এতে বিভাগীয় স্বাধীনতার সাথে সাথে ব্যক্তি স্বাধীনতাও নিশ্চিত হয়। ক্ষমতার বিকেন্দ্রীকরণ হলে সরকারের ক্ষমতা একটি কেন্দ্রীয় কর্তৃপক্ষের নিকট কেন্দ্রীভূত থাকে না। ফলে কেন্দ্রীয় সরকারের স্বেচ্ছাচারিতা হ্রাস পায়। এছাড়াও স্বাধীনতাকে অক্ষুণ্ণ ও অটুট রাখার জন্য সংবিধানে মৌলিক অধিকারের সমাবেশ, দায়িত্বশীল শাসনব্যবস্থা, বিচার বিভাগীয় স্বাধীনতা, সামাজিক ন্যায়বিচার, সাম্য, সাংবিধানিক সরকার, সংবাদপত্রের স্বাধীনতা, সুসংগঠিত দল ব্যবস্থা, শোষণমুক্ত সমাজ কাঠামো, সদা জাগ্রত জনমত, অর্থনৈতিক সাম্য প্রভৃতি নিশ্চিত করা প্রয়োজন।মানুষের জন্মগত অধিকার হলো স্বাধীনতা। এটি সামাজিক সাম্য প্রতিষ্ঠার পাশপাশি ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের পথকে সুপ্রশস্ত করে। এ স্বাধীনতাকে ভোগ করতে হলে একে সংরক্ষণ করা প্রয়োজন। আর উপর্যুক্ত বিষয়গুলোর যথাযথ প্রয়োগের মাধ্যমে এ স্বাধীনতা সংরক্ষণ করা সম্ভব।
HSCCivics 1st PaperDinajpur 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।